ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজে অস্থায়ী করিডোর নিয়ে ইরান-ওমান বৈঠক দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের ৭ নির্দেশনা নবীজির নীতি-আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে: রিজভী ফের আলোচনায় মিল্টন সমাদ্দার, বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর রংপুরের ৪ খুনে অল্প সময়ে অপরাধী গ্রেপ্তার না হলে সুনাম ক্ষুণ্ন হতো: রিজভী গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি বাসচাপায় আহত সেনাসদস্য, নিহত স্ত্রী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা জানালেন মোদি ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায়

বাসচাপায় আহত সেনাসদস্য, নিহত স্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আজ ঝিনাইদহ শহরের বাইপাস গ্যাসডিপো এলাকায় বাসচাপায় মোটর সাইকেল আরোহী গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সেনাসদস্য স্বামী।

আজ বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা হলেন- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে তুলি খাতুন (২৮) ও তার স্বামী নড়াইলের বাসিন্দা সেনাসদস্য সোহেল রানা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তুলি খাতুন তার স্বামী সোহেলের সঙ্গে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে টার্মিনালের দিকে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে পাশের রাস্তা থেকে আসা রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়।

এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের বাসের নিচে পড়ে মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই মারা যায় তুলি খাতুন। আহত হন স্বামী সেনাসদস্য সোহেল। খবর পেয়ে আহত সোহেলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস।

আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর আলী বলেন, অতিরিক্ত গতি, মহাসড়কে গাড়ি রাখার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজে অস্থায়ী করিডোর নিয়ে ইরান-ওমান বৈঠক

বাসচাপায় আহত সেনাসদস্য, নিহত স্ত্রী

আপডেট সময় ১২:৫৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬