ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাজীদের ক্ষমতা শেষ, এবার সরকারি রেজিস্ট্রারের হাতে বিয়ে নথিভুক্তির দায়িত্ব বিএনপিকে দেশের মানুষ বারবার পুরস্কৃত করেছে: নজরুল ইসলাম শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক সই এবার প্রধানমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর ভুয়া ছবি ছড়ালেন ময়ূখ রঞ্জন একদফার হুমকি দিয়ে বিএনপিকে দমানো যাবে না: ডিএসসিসি প্রশাসক ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা: পুলিশদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরি পেতে নেতার ফোন কেন: প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর আর কত দিন এ ধরনের খেলা চলবে: প্রশ্ন জামায়াত আমিরের

একদফার হুমকি দিয়ে বিএনপিকে দমানো যাবে না: ডিএসসিসি প্রশাসক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, সবার সমন্বিত প্রচেষ্টায় ঢাকাকে একটি আধুনিক নগরায়নে রূপান্তর করা সম্ভব। পরিষ্কার–পরিচ্ছন্ন অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ অভিযান ‘ক্লিনিং ডে’ উদ্বোধন শেষে তিনি এসব কথা জানান।

বিরোধীদলকে ব্যতিব্যস্ত না হয়ে সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, জনভোগান্তি তৈরি হয় এমন কোনো কর্মসূচি যেন না দেয় বিরোধীদল। একদফার হুমকি দিয়ে বিএনপিকে দমানো যাবে না। বিএনপি জনগণের দল। গণতন্ত্র প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

এছাড়াও বাসা বাড়ির ছাদে জমে থাকা পানি, ড্রেন ও রাস্তা–ঘাট পরিষ্কার–পরিচ্ছন্ন করতে নগরবাসীর নিজস্ব সচেতনতার বিকল্প নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক (ডিএসসিসি) মো. আবদুস সালাম। জমে থাকা পানি নিজ দায়িত্ব পরিষ্কার করে ডেঙ্গু প্রতিরোধ করার আহ্বান জানান তিনি। এসময় গণতন্ত্রকে নস্যাৎ না করে ধৈর্য ধরে সরকারকে সময় দেয়ার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক।

এছাড়া জাতিসংঘে সারাবিশ্ব ও বাংলাদেশের বর্তমান বাস্তবতা তুলে ধরায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

একদফার হুমকি দিয়ে বিএনপিকে দমানো যাবে না: ডিএসসিসি প্রশাসক

আপডেট সময় ০১:৪১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬