বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বললেন, বিএনপি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব সময় জনগণের পাশে ছিল। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রেখেছে। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, আর বিএনপি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। আপসহীন সংগ্রামের কারণে দেশের মানুষ বারবার এ দলটিকে পুরস্কৃত ও সন্মানিত করেছে।
নজরুল ইসলাম খান বলেন, আপনারা ইতিহাস দেখেন ১৯৭৫ সালের জানুয়ারিতে দেশের সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে এক দলীয় স্বৈরশাসন কায়েম করা হয়েছিল। বাকশাল কায়েম করে একটি মাত্র দল রেখে বাকি সব দল নিষিদ্ধ করেছিল। সেই বাকশালের স্বৈরশাসের গোরস্থানে গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন জিয়াউর রহমান।
১৯৮২ সালে এরশাদ আবারও স্বৈরশাসন শুরু করেন। তখন কিছু দল তার সঙ্গে হাত মিলিয়েছিল। আওয়ামী লীগ ও জামায়াত ৮৬ সালের নির্বাচনে অংশ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। কিন্তু বিএনপি জনগণের সঙ্গে বেইমানি না করে আপসহীন লড়াই অব্যাহত রেখেছিলেন। তাই ৯১ সালের নির্বাচনে জনগণ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়ে সন্মানিত করেছে–উল্লেখ করেন বিএনপির এ সিনিয়ন নেতা।

ডেস্ক রিপোর্ট 




















