ঢাকা , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম ৫০ কেন্দ্রে জামায়াত প্রার্থী ডা. তাহের বড় ব্যবধানে এগিয়ে ঢাকা-১০ আসনে ৪ কেন্দ্রের ফলে এগিয়ে বিএনপি যশোর-২ চৌগাছা ৬০ কেন্দ্রে জামায়াত এগিয়ে, ধানের শীষ পেছনে কুষ্টিয়া-৩ আসনে ৪৫ কেন্দ্রে এগিয়ে জামায়াতে ইসলামী প্রার্থী মুফতি আমির হামজা নিজ কেন্দ্রে ৫ ভোটে পরাজিত জামায়াত আমির ডা. শফিকুর রহমান, জয়ী ধানের শীষের শফিকুল ইসলাম খান ধানের শীষে বিজয়ী নাসির উদ্দিন চৌধুরী, শুভেচ্ছা জানালেন জামায়াত প্রার্থী শিশির মনির ঝিনাইদহ-১ আসনে ধানের শীষে জয়ী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঢাকা-১৫ আসনে ৩০ কেন্দ্রে এগিয়ে ডা. শফিকুর রহমান, দেশজুড়ে শান্তিপূর্ণভাবে শেষ ভোটগ্রহণ ঢাকা-৬ আসনে তিন কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন, ধানের শীষে ২৮০০ ভোট

জামায়াত ক্ষমতায় গেলে দেশে আর পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না: শফিকুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

এবার জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে আর পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না বলে মন্তব্য করেছেন, দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, ‘অতীতের বস্তাপচা রাজনীতির অবসান ঘটিয়ে আমরা বাংলাদেশে নতুন রাজনীতি নিয়ে আসব, যেখানে পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না। আমাদের দলের বিজয় চাই না, আমরা দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই।’

ক্ষমতায় গেলে যশোর শহরকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল, যোগাযোগব্যবস্থা ও ভৌত অবকাঠামো উন্নয়নের কাজও করা হবে। গণভোট প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, গণভোটে হ্যাঁ ভোট মানেই আজাদি, আর না ভোট মানেই গোলামি। আগামী ১২ ফেব্রুয়ারি প্রথম হবে হ্যাঁ ভোট, এরপর সরকার গঠনে প্রতীকের ভোট।

বিএনপির সমালোচনা করে জামায়াতের আমির বলেন, ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে নারীদের গায়ে হাত। তাদের হাতে একজন মা-ও নিরাপদ হবেন না।’ নির্বাচনী প্রচারণায় জামায়াতের নারী কর্মীদের বাধা দেওয়ার প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, ‘আমাদের কর্মসূচিতে বাধা দেওয়ার আপনারা কে? আচরণবিধি ভঙ্গ হলে আপনারা প্রশাসনকে বলুন। যে শাস্তি হয় আমরা মাথা পেতে নেব; কিন্তু আপনারা কে গায়ে হাত দেওয়ার? আমাদের মায়ের জাতিকে অপমান বরদাশত করব না।’ এসব বাধা প্রতিহতের আহ্বান জানান জামায়াতের আমির।

তিনি বলেন, ‘আমি যুব সমাজকে আহ্বান জানাব, যেখানেই বাধা আসবে, সেখানেই প্রতিহত করতে হবে। আমরা কারোর পায়ে পা দিয়ে ঝামেলা করব না। তবে কাউকে ছাড়াও দেবো না।’ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে এবং জনগণের পক্ষে অবস্থান নিতে হবে।  বিএনপিকে ইঙ্গিত করে শফিকুর রহমান আরও বলেন, ‘যে দল নিজেদের কর্মীদের সামাল দিতে পারে না, তারা দেশও নিয়ন্ত্রণ করতে পারবে না। আগে আপনারা দলের মধ্যে শৃঙ্খলা ফেরান। এ ক্ষেত্রে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে, তাহলে আমরা দেব। আমরা সত্য ন্যায় ও নতুন বাংলাদেশ গড়ার পক্ষে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম

জামায়াত ক্ষমতায় গেলে দেশে আর পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না: শফিকুর রহমান

আপডেট সময় ০৩:৫৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬