ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’ ‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা ঢাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের বিশ্বকাপে আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত দল: ইরান কোচ ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী, জানালেন নিজেই টিকটক করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা “দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?”

জামায়াত প্রার্থীর গণসংযোগে স্লোগান দিলেন দুই বিদেশি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

এবার রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নির্বাচনী গণসংযোগে ব্যস্ত ছিলেন ঢাকা–৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনায়াত উল্লা। বিকেল চারটার দিকে শুরু হওয়া এই কর্মসূচিতে তার সঙ্গে থাকা নেতা-কর্মীরা দলটির প্রতীক দাঁড়িপাল্লা হাতে নিয়ে স্লোগান দিচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই সেই স্লোগানে কিছুক্ষণের জন্য কণ্ঠ মেলান দুই বিদেশি নাগরিক। যাদের একজন নারী ও অন্যজন পুরুষ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে ২২ জানুয়ারি। এর ধারাবাহিকতায় সোমবার মিটফোর্ড এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ ও দোকানপাটে গিয়ে ভোট প্রার্থনা করেন মো. এনায়াত উল্লা। গণসংযোগ শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, প্রচারণায় ভালো সাড়া মিলছে এবং মানুষ পরিবর্তনের পক্ষে মত দিচ্ছে। তার দাবি, ভোটাররা আগের শাসকদের আর দেখতে চান না।

এদিকে মিটফোর্ড এলাকার বেশির ভাগ অংশই বাণিজ্যিক এলাকা হওয়ায় গণসংযোগের সময় এনায়াত উল্লা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে সমর্থন চান। এ সময় তার সঙ্গে থাকা কর্মীরা ধারাবাহিকভাবে দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দিতে থাকেন। হঠাৎ করেই মিছিলের সামনে এসে দুই বিদেশিকে সেই স্লোগানে অংশ নিতে দেখা যায়।

এদিকে বিদেশিদের এমন অংশগ্রহণ নজরে আসতেই প্রার্থী মো. এনায়াত উল্লা তাদের কাছে এগিয়ে যান এবং তিনিও কিছুক্ষণ তাদের সঙ্গে স্লোগানে অংশ নেন। এ ঘটনায় আশপাশে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। পুরুষ পর্যটক জানান, তারা যুক্তরাজ্যের নাগরিক এবং বাংলাদেশে ভ্রমণে এসেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’

জামায়াত প্রার্থীর গণসংযোগে স্লোগান দিলেন দুই বিদেশি

আপডেট সময় ১১:১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬