ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা ঢাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের বিশ্বকাপে আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত দল: ইরান কোচ ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী, জানালেন নিজেই টিকটক করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা “দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?” পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

জামায়াত এনআইডি কার্ড ও মোবাইল নাম্বার চাইছে, দেবেন না: বিএনপি প্রার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

এবার ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হকের অভিযোগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘরে ঘরে গিয়ে এনআইডি কার্ড ও মোবাইল নাম্বার চাইছে। কাউকে এসব না দিতে আহ্বান জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে আমিনুল হক প্রথম আলোর কাছে এমন অভিযোগ করেন। এ সময় তিনি রাজধানীর মিরপুরের বেনারসিপল্লিতে নির্বাচনী জনসংযোগ করছিলেন। ওই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল বাতেন।

বিএনপি প্রার্থী আমিনুল হক বলেন, ‘দু-একটি রাজনৈতিক দল তারা তাদের ভোটের রাজনীতিতে বিভিন্ন অপপ্রচার, মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে। তারা ঘরে ঘরে গিয়ে নম্বর নিচ্ছে বিকাশে টাকা দেওয়ার জন্য। তারা ঘরে ঘরে গিয়ে এনআইডি নম্বর নিচ্ছে, যাতে সেই এনআইডি নম্বর দিয়ে তারা এনআইডি কার্ড জালিয়াতি করে ভোটের মাঠে কারচুপি করতে পারে।’

এ বিষয়গুলো রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে অবগত করা হয়েছে জানিয়ে আমিনুল হক বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে গত দুই দিনের। তাঁরা কিছু কিছু জায়গায় গিয়ে বিকাশে টাকাটা দিয়েছে। বিকাশে না দিতে পেরে অনেক জায়গায় দেখা গেছে, তারা হাতে হাতে ৫০০ টাকা করে দিচ্ছে।’ সাধারণ মানুষ এ বিষয়টি বুঝতে পারলে তারা পালিয়ে গেছেন বলেও জানান তিনি। এসব বিষয়ে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, ‘যে–ই হোক না কেন, যদি আমার নামও বলে যে এনআইডি কার্ড বা মোবাইল নম্বর দেন। তখনো যাতে এনআইডি কার্ড ও মোবাইল নম্বর না দেওয়া হয়। কারণ জামাত (জামায়াতে ইসলামী) এ কাজটি করছে।’

জামায়াতের এই ছলচাতুরী জনগণ বুঝে ফেলায় এখন বিএনপির নাম ধরে এসব করানো হচ্ছে অভিযোগ জানিয়ে আমিনুল হক বলেন, ‘তারা আমাদের নাম ধরে বিভিন্ন জায়গায় যাচ্ছে। গিয়ে বলছে, বিএনপি থেকে আমরা আসছি। আপনার এনআইডি নম্বর দেন, আপনার মোবাইল নম্বর দেন। এ ধরনের মিথ্যাচার, প্রোপাগান্ডা করছে। এ জন্যই আমি বলতে চাই, যদি আমার নামও ব্যবহার করে, কেউ কোনো এনআইডি নম্বর বা মোবাইল নম্বর দেবেন না।’ নির্বাচন কমিশনে এসব বিষয়ে আনুষ্ঠানিক ভাবে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

আমিনুল ইসলাম বলেন, তারেক রহমানের নেতৃত্বে তারা আগামীর রাজনীতিতে গুণগত পরিবর্তন এনে দলমত-নির্বিশেষে সবার আস্থা অর্জন করতে চান। অতীতে ভিন্ন মতের ওপর দমন-নিপীড়নের বদলে ভবিষ্যৎ বাংলাদেশে ভালোবাসা ও আন্তরিকতার রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেন তিনি। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সরকার গঠন করতে পারলে বিএনপি জনগণের দল হিসেবে সব পরিকল্পনা বাস্তবায়ন করবে বলেও জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে

জামায়াত এনআইডি কার্ড ও মোবাইল নাম্বার চাইছে, দেবেন না: বিএনপি প্রার্থী

আপডেট সময় ০৪:৫১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬