ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের নিজস্ব প্রযুক্তির ইলেক্ট্রো-অপটিক্যাল স্যাটেলাইট উৎক্ষেপণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

মহাকাশ গবেষণায় এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে পাকিস্তান। গত শনিবার পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইলেক্ট্রো-অপটিক্যাল স্যাটেলাইট চীনের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা ‘সুপারকো’ এই সাফল্যের কথা জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইলেক্ট্রো-অপটিক্যাল স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের স্বনির্ভরতা এবং প্রযুক্তিগত উৎকর্ষের পথে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই স্যাটেলাইট থেকে প্রাপ্ত ইমেজিং ডেটা বা ছবি নগর পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ রক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনবে।

সামরিক বাহিনীর মিডিয়া উইং আরও জানিয়েছে, এই সফল উৎক্ষেপণ একটি সমন্বিত ‘আর্থ অবজারভেশন সিস্টেম’ বা পৃথিবী পর্যবেক্ষণ ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করবে। এটি বিভিন্ন ক্ষেত্রে জাতীয় অগ্রাধিকার পূরণে সহায়তা করবে এবং টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে।

এই ঐতিহাসিক অর্জনে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সুপারকোর প্রকৌশলী ও বিজ্ঞানীদের পেশাদারিত্ব এবং নিষ্ঠার প্রশংসা করেছেন। একইসঙ্গে তিনি মহাকাশ গবেষণায় পাকিস্তানের অকৃত্রিম বন্ধু চীনের অবিচল সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্বীকার করেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতেও পাকিস্তান চীনের ইয়াংজিয়াং সমুদ্র উপকূলীয় কেন্দ্র থেকে তাদের দ্বিতীয় নিজস্ব ইলেক্ট্রো-অপটিক্যাল স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করেছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের নিজস্ব প্রযুক্তির ইলেক্ট্রো-অপটিক্যাল স্যাটেলাইট উৎক্ষেপণ

আপডেট সময় ০১:৩৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬