ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি আদালতের ‘পুলিশ হত্যা করেছি’ ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার প্রাণ বাঁচাতে আশ্রয় নিলেন থানায় প্রাথমিকে যুক্ত হচ্ছে সংগীত-নাট্যকলা-নৃত্যকলা-চারু ও কারুকলা মহাসড়কে ‘জয়বাংলা স্লোগান’ নিয়ে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আটক ১৯ ভোটের দায়িত্ব পালনকালে মৃত্যু হলে ১০ লাখ টাকা পাবে পরিবার: নির্বাচন কমিশন ১৭ বছর ভুয়া লাইসেন্সে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পড়ল পাইলট স্ত্রীর নামে এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ তুলে আর্জেন্টিনার পতাকা-ব্যানারে রাঙালেন ভ্যানচালক আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর চেষ্টা ইসরাইলের, সতর্ক করলো হামাস পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে জামায়াতের ১১ দলীয় ঐক্য নিজের ৩০ শতক জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন আমজাদ

ভাইরাল সেই ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন থানায়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সেই অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এবারের ঈদে কোরবানি হচ্ছে না। মহিষটিকে বর্তমানে কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে কেরানীগঞ্জ থানায় রাখা হয়েছে। মূলত সম্ভাব্য বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের হস্তক্ষেপে ক্রেতার কাছ থেকে সেটি ফেরত নিয়ে আসা হয়েছে। আপাতত মহিষটিকে আগের মতোই নিবিড় পর্যবেক্ষণে লালন-পালন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২৭ মে) কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে মহিষটি বিকেল সাড়ে ৫টার সময় কেরানীগঞ্জ থানায় নিয়ে যেতে দেখা যায়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ বলেন, মালিকের বাসা থেকে মহিষটিকে ফেরত আনা হয়েছে। এটি বিরল প্রজাতির প্রাণী বিধায় এটাকে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে।

একাধিক সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের একটি খামারে জন্ম নেয়া বিরল প্রজাতির এই মহিষটি দেখতে সাধারণ মানুষের ব্যাপক কৌতূহল ও ভিড় তৈরি হয়েছিল। বিক্রির পর বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে— এমন আশঙ্কায় মহিষটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এই পরিস্থিতিতে বিষয়টিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হস্তক্ষেপ করেন। পরবর্তী সময়ে মন্ত্রীর নির্দেশনায় ও পরামর্শে ক্রেতাকে মহিষটির জন্য পরিশোধিত মূল্য ফেরত দিয়ে মহিষটি আবারও ফিরিয়ে নেয়া হয়।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, জননিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আপাতত মহিষটিকে লালন-পালন করা হবে।

প্রসঙ্গত, মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। বিশ্বের বহুল পরিচিত রয়টার্স, দি টেলিগ্রাফ, দি মিরর, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর, ম্যানিলা টাইমস, গালফ নিউজসহ অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যমে অ্যালবিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সংবাদ প্রচার করতে দেখা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি আদালতের

ভাইরাল সেই ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন থানায়

আপডেট সময় ০৯:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬