ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান তেল বিক্রি করতে না পারলে, এই অঞ্চলের কেউ তেল বিক্রি করতে পারবে না: গালিবাফ চাঁদাবাজির সঙ্গে জড়িত ‌‘বিএনপির দোসরদের’ তালিকা প্রকাশ করলেন পাটওয়ারী ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য ব্রিজের ওপর রেখে গেল ছাত্রলীগ নিখোঁজ ৪ বছরের শিশুর মরদেহ  মিলল ফুফুর কক্ষের বাক্সে শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকার অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা  মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না: গালিবাফ তোরা আমাকে ভালো হতে দিলি না: সালমান মুক্তাদির চাপ দিলে নাম প্রকাশ করে দেব: কুমিল্লার এসপি

শহিদ পরিবারের সঙ্গে এক বছরেও বসতে না পারা সরকারের বড় ব্যর্থতা: সারজিস 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ১৪১৫ বার পড়া হয়েছে

এবার জুলাই বিপ্লবের এক বছর পার হলেও এখন পর্যন্ত শহিদ পরিবারের সঙ্গে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মতবিনিময় না হওয়াকে ‘সবচেয়ে বড় ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

গতকাল শনিবার (২৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। স্ট্যাটাসে তিনি বলেন, অভ্যুত্থানের প্রায় এক বছর পেরিয়ে যাচ্ছে। অথচ মাননীয় প্রধান উপদেষ্টা কিংবা সরকারের কোনো উপদেষ্টা একবারের জন্যও শহিদ পরিবারের সঙ্গে বসেননি। এটি অত্যন্ত হতাশাজনক।

সারজিস আলম অভিযোগ করে জানান, জুলাই ও আগস্ট মাসে শহিদ পরিবারের সঙ্গে একটি মতবিনিময় সভার পরিকল্পনা থাকলেও তা বাতিল করা হয়েছে। বরং সরকারের পক্ষ থেকে ৫ আগস্ট জেলা প্রশাসকের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠকের আয়োজন করা হয়েছে, যা তিনি ‘দায়সারা কর্মসূচি’ হিসেবে আখ্যা দেন।

এই পরিস্থিতিতে তিনি শহিদ পরিবারের প্রতি ৫ আগস্টের সরকারি কর্মসূচি বয়কটের আহ্বান জানান। তার ভাষায়, একটি অন্তর্বর্তীকালীন সরকার যদি এক বছরে এক হাজার শহিদ পরিবারের সঙ্গে একবারও বসতে না পারে, তাহলে এটি তাদের মানবিক ও প্রশাসনিক ব্যর্থতার বড় উদাহরণ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান তেল বিক্রি করতে না পারলে, এই অঞ্চলের কেউ তেল বিক্রি করতে পারবে না: গালিবাফ

শহিদ পরিবারের সঙ্গে এক বছরেও বসতে না পারা সরকারের বড় ব্যর্থতা: সারজিস 

আপডেট সময় ০১:০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫