ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের আমন্ত্রণে এনসিপির আট সদস্যের প্রতিনিধি দল বেইজিং সফরে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৬০২ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে তারা ঢাকায় থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন। চার দিনের এ সফর শেষে আগামী ৩০ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সঙ্গে যাচ্ছেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

সফরকালে চীনে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সাথে সাক্ষাৎ করার পরিকল্পনার কথা জানিয়েছেন নাহিদ ইসলাম। তার মতে, এ সফরের মাধ্যমে দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে।

সফর উপলক্ষ্যে গত ২১ আগস্ট ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির প্রতিনিধিদলের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

উল্লেখ্য, সম্প্রতি ধারাবাহিকভাবে বাংলাদেশি রাজনৈতিক দলগুলো চীনের আমন্ত্রণে সফরে যাচ্ছে। গত জুনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেইজিং সফর করে। এর পর জুলাই মাসে জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে নয় সদস্যের একটি দল চীন সফরে যায়। এবার একই আমন্ত্রণে এনসিপির প্রতিনিধি দল সফরে রওনা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চীনের আমন্ত্রণে এনসিপির আট সদস্যের প্রতিনিধি দল বেইজিং সফরে

আপডেট সময় ১২:৩৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫