ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

দুর্নীতির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ১৫ মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় দেন। একই সঙ্গে মামলাগুলোর অন্য আসামিদেরও খালাস দেওয়া হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছিল, রাজধানীর ১৮টি পরিত্যক্ত বাড়ি রাজউকের সাজানো দরপত্রে কারচুপি ও দুর্নীতির মাধ্যমে পছন্দের ব্যক্তিদের পাইয়ে দেওয়া হয়। এর ফলে সরকারের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ করে দুদক।

এ ঘটনায় মির্জা আব্বাসসহ মোট ২১ জনকে আসামি করে পৃথক ১৫টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে মির্জা আব্বাসসহ ১২ জনকে প্রতিটি মামলায় আসামি করা হয়েছিল।

এ ছাড়া বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও ব্যবসায়ী আহমেদ আকবর সোবহানসহ আরও কয়েকজনকে পৃথক মামলায় আসামি করা হয়। রায়ের মাধ্যমে তারাও খালাস পেয়েছেন।

দুদক ২০০৭ সালের ২৯ মার্চ মামলাগুলো দায়ের করে। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর একই বছরের ২৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার এসব মামলায় মির্জা আব্বাসসহ সব আসামিকে খালাস দিলেন আদালত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মক্কা চুক্তি: নতুন পরীক্ষার মুখে বাংলাদেশের পররাষ্ট্রনীতি

দুর্নীতির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস

আপডেট সময় ০১:৪৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬