ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের শনিবার এক বিবৃতিতে বলেছেন, সম্প্রতি বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের মুসলমানদের সুন্নাহ দাড়ি নিয়ে কটাক্ষপূর্ণ স্লোগানের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, সম্প্রতি যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন মুসলমানদের অন্যতম সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে ‘দাড়িওয়ালাদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’- এমন স্লোগান দিয়েছেন। তার এ ধরনের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এটি অত্যন্ত অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও ধৃষ্টতাপূর্ণ আচরণ।

জুবায়ের আরো বলেন, কোনো ধর্মের অনুসারীদের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি বা ধর্মীয় অনুষঙ্গ নিয়ে অবমাননাকর কিংবা কটাক্ষপূর্ণ বক্তব্য দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ধর্মীয় অনুভূতির প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত। যুবদল নেতা নয়নের বক্তব্য সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিপন্থী।

তিনি বলেন, যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে তার এ ধৃষ্টতাপূর্ণ ও বিতর্কিত স্লোগানের জন্য দেশবাসী এবং বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান জুবায়ের বলেন, বিএনপির হাইকমান্ডকে তাদের অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের এ বক্তব্যের বিষয়ে সুস্পষ্ট অবস্থান ঘোষণা করতে হবে। বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে দ্রুত ও স্পষ্ট অবস্থান জানানো না হলে দেশবাসীর মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দেবে- বিএনপি কি যুবদল নেতা নয়নের এ ধরনের স্লোগান ও বক্তব্যকে সমর্থন করে? বিএনপির হাইকমান্ডের উচিত, কোনো ধরনের অস্পষ্টতা না রেখে এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করা।

তিনি রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ, ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং দেশের সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের

আপডেট সময় ১২:০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬