পাতানো খেলার অবসান ও খেলাধুলাকে রাজনীতির প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা ক্লাবে মোহামেডান সমর্থক দলের উপদেষ্টা ও পৃষ্ঠপোষকদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
স্পিকার বলেন, বর্তমানে দেশে খেলাধুলার সুষ্ঠু পরিবেশ নেই। খেলাধুলায় প্রতিযোগিতা বাড়লে মাদক প্রতিরোধেও ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে সব ক্লাবকে এগিয়ে আসার আহ্বান জানান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেন, ফুটবলের সোনালি সময় ফিরিয়ে আনতে ক্লাবগুলোর উন্নয়ন জরুরি। ঢাকার মাঠে ফুটবল ফিরিয়ে আনতে না পারলে দেশের ফুটবলেরও কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

ডেস্ক রিপোর্ট 


















