ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই: পাটওয়ারী সড়ক থেকে সরে দাঁড়াতে বলায় অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যু সালমান মুক্তাদিরের উচিত ছিল পুরো ঘটনা জেনে মন্তব্য করা: রাশেদ খাঁন ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ: ড. তিতুমীর ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেব না: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকটের জন্য যুদ্ধ ও দুর্ঘটনাকে দায়ী করলেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ‘২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার’ ৩০ বছর চৌকাঠে ব্যবহার হওয়া বস্তুটি বিরল উল্কাপিণ্ড, মূল্য প্রায় ১ কোটি টাকা চাঁদার জন্য নয়, জমি বিরোধেই সালমানের স্টুডিও ভাঙচুর: রাশেদ খাঁন চুরির অভিযোগে রাতভর খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ালেন মেয়ে, ভিডিও ভাইরাল

চাঁদার জন্য নয়, জমি বিরোধেই সালমানের স্টুডিও ভাঙচুর: রাশেদ খাঁন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় জমির মালিকানা নিয়ে বিরোধের বিষয়টি সামনে এনেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের ভেতরে দুই পক্ষের জমির মালিকানা নিয়ে বিরোধের জেরেই স্টুডিওতে হামলার ঘটনা ঘটেছে। এর সঙ্গে বিএনপি বা কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলেও দাবি করেছেন তিনি। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

পোস্টে রাশেদ খাঁন বলেন, নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের সংলগ্ন এলাকায় সাবেক কিছু সরকারি কর্মকর্তার ২৩ কাঠা জমি রয়েছে। এর মধ্যে ৮ কাঠা জমি নিয়ে বিরোধ চলছে। সাবেক সরকারি কর্মকর্তাদের দাবি, অতীতে প্রভাব বিস্তার করে ওই ৮ কাঠা জমি নিউ গিনি প্রোপার্টিজের মালিক আওয়ামী লীগঘনিষ্ঠ নাজিম উদ্দীন দখল করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় নাজিম উদ্দীন জেলও খেটেছেন বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, সম্প্রতি নাজিম উদ্দীনের কাছ থেকে ৫ হাজার বর্গফুট জায়গা ভাড়া নিয়ে স্টুডিও করেন সালমান মুক্তাদির। একই সময়ে নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের মালিক নাজিম উদ্দীন এমনভাবে তিনটি নতুন গেট নির্মাণ করেন, যাতে ভেতরে থাকা অন্য জমির মালিকরা প্রবেশ করতে না পারেন। দখলের উদ্দেশ্যেই এমনটি করা হয়েছে বলে সাবেক সরকারি কর্মকর্তারা দাবি করছেন।

তিনি বলেন, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিরা লোকজন ভাড়া করে গেট ভাঙতে যান। একপর্যায়ে নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করা হয়। বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, সরকারি সাবেক কর্মকর্তা হিসেবে তারা আইনের আশ্রয় নিতে পারতেন। কিন্তু তা না করে পাল্টা পেশিশক্তি দেখানোর কারণে বিএনপির ওপর দায় চাপানোর সুযোগ তৈরি হয়েছে।

রাশেদ খাঁনের দাবি, দখল ও পাল্টা দখলের সঙ্গে বিএনপি কিংবা কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর যারা ইসলামি ব্যাংক দখলসহ বিভিন্ন সম্পদ নিজেদের দাবি করে দখল করা শুরু করেছিল, তারাই এখন বিভিন্ন ঘটনায় বিএনপিকে দায়ী করে ভিলেন বানানোর চেষ্টা করছে।

সালমান মুক্তাদিরের বক্তব্যের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, পুরো ঘটনা জানার পর তার মন্তব্য করা উচিত ছিল। সব পক্ষের সঙ্গে কথা না বলে বিএনপির লোকজনকে চাঁদা না দেওয়ায় তার স্টুডিও ভাঙচুর করা হয়েছে–এমন বক্তব্য দিয়েছেন সালমান মুক্তাদির। পোস্টের শেষ দিকে রাশেদ খাঁন বলেন, সালমান মুক্তাদিরের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় তারা ব্যথিত। দোষীরা যথাযথ শাস্তি পাবে এবং সালমান মুক্তাদির ন্যায়বিচার পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই: পাটওয়ারী

চাঁদার জন্য নয়, জমি বিরোধেই সালমানের স্টুডিও ভাঙচুর: রাশেদ খাঁন

আপডেট সময় ১২:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬