ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরেই আগুন দেয়ার অভিযোগ আমার ৪০ বছরের ওকালতি ক্যারিয়ার: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ করলেন কামরুল ইসলাম সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে সোনার আংটি ‘নতুন ধান্দা, কেউ টাকা দিবেন না’: হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিম ৯৬ কার্ডের সুবিধা মিলবে এক ইউনিভার্সাল কার্ডে! সালমান মুক্তাদির ভিকটিম নাকি ভূমিদস্যুর সহযোগী: প্রশ্ন তারেক রহমানের ভারতে ৬ শতাব্দী পুরোনো মসজিদ ভাঙা ঠেকাতে রাতেও পাহারা দিচ্ছেন মুসল্লিরা মিরপুরে রাড্ডার হামলাকে ইসরায়েলি হামলার সঙ্গে তুলনা করলেন ব্যারিস্টার ‍ফুয়াদ ইউক্রেনকে ক্ষমা চাইতে হবে: দক্ষিণ কোরিয়া চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচির ঘোষণা হাসনাতের, দানবাক্স উন্মুক্ত আজ

চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুপক্ষের দখল–বেদখলকে কেন্দ্র করে নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। কিন্তু চাঁদাবাজি নিয়ে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়। রোববার (২৭ সেপ্টেম্বর) সমসাময়িক নানা ইস্যুতে সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি ভেস্টেড প্রোপার্টি নিয়ে দুপক্ষের দখলকে কেন্দ্র করে সালমান মুক্তাদিরের অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। তিনি ফেসবুকে লাইভে এসে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করলেও এ ঘটনায় তিনি কোনো মামলা দায়ের করেননি

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি জড়িত বলে ঢালাও অভিযোগ করেছেন সালমান মুক্তাদির। কিন্তু চাঁদাবাজি নিয়ে তার ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়। ঘটনাটির প্রাথমিক তদন্ত হয়েছে। আরও বিস্তারিত তদন্ত হবে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চালু আছে। খুব শিগগির মামলা হতে পারে।

এ সময় মন্ত্রী আরও বলেন, জাসদ অফিস থেকে কাউকে হয়রানির জন্য গ্রেফতার করা হয়নি। তথ্য রয়েছে, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন। তারা নাশকতার সঙ্গে জড়িত কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরেই আগুন দেয়ার অভিযোগ

চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০২:২২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬