ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান হেলিকপ্টার দুর্ঘটনায় নিভে গেল নেইমারের ঘনিষ্ঠ বন্ধুর প্রাণ প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক: সম্পর্ক জোরদারের প্রত্যয় ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখনই দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী লঞ্চের ভাড়া বাড়ল, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী দলে মধ্যে ফাটল ধরেছে: জামায়াতে আমির থাইল্যান্ড ভেঙ্গে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন: অ্যান্ডি বার্নহাম গাজায় ইসরাইলি হামলার নিন্দা, ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন ফ্রান্স-যুক্তরাজ্য-কানাডার

লগি-বৈঠা ঘটনার বিচার দাবি জামায়াত আমিরের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৩৬১ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট লগি-বৈঠার তাণ্ডব সৃষ্টি করে, যা ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা।
রোববার ওই ঘটনার স্মরণে কর্মসূচি ঘোষণা করে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবি জানান।

তিনি বলেন, চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার দিন পল্টনসহ বিভিন্ন এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর হামলায় ঢাকাসহ সারা দেশে ১৪ জন শহীদ ও হাজারেরও বেশি আহত হন। এ সময় হামলাকারীরা লাশের ওপর নাচানাচি করে নৃশংসতা প্রদর্শন করে, যা আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রচারিত হয়।

ডা. শফিক দাবি করেন, ঘটনার পর দায়ের করা মামলা তৎকালীন সরকার প্রত্যাহার করে বিচারের পথ বন্ধ করে দেয়। তবে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ায় এখন সেই মামলাগুলো আবার সচল করে বিচার নিশ্চিত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ উপলক্ষে মহানগর থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা ও দোয়া অনুষ্ঠান আয়োজনের জন্য দলের নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দেন জামায়াত আমির।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান

লগি-বৈঠা ঘটনার বিচার দাবি জামায়াত আমিরের

আপডেট সময় ০৮:৪২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫