ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা ঢাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের বিশ্বকাপে আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত দল: ইরান কোচ ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী, জানালেন নিজেই টিকটক করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা “দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?” পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

একটি দলের পক্ষপাতিত্ব করছে নির্বাচন কমিশন ও গণমাধ্যম: নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন ও গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর হাতিরঝিলে নির্বাচনী প্রচারণার সময় এই মন্তব্য করেন তিনি।

এলাকার পরিবর্তন এবার সম্ভব জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘অনেক পার্ক, খেলার মাঠ দখল হয়েছে। মাদকের প্রকাশ্য কারবার রয়েছে। ‎গ্যাস, বিদ্যুৎ, ভূমিদখলসহ বিভিন্ন সমস্যার কথা বলছে মানুষ। তাদের কথার ওপর ভিত্তি করেই ইশতেহার তৈরি হচ্ছে।’ ‎চাঁদাবাজি সারা দেশের মতো এই আসনেও বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, ‘এই সমস্যা নিরসনে কাজ করবো। এছাড়া স্কুল, হাসপাতাল, ড্রেনেজ সিস্টেমসহ বেশকিছু বিষয়ে কাজ করবো। ওয়ার্ডভিত্তিক ইশতেহারও করা হচ্ছে।’

জুলাই সনদ বাস্তবায়ন করাই প্রথম লক্ষ্য বলে জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ‘দেশ যে ভারতীয় আধিপত্যবাদে আটকে রয়েছে, সেখান থেকে ফিরিয়ে আনতে হবে।’ গণভোটের পক্ষে তিনি বলেন, ‘আপনারা দলকে ভোট না দিলেও অন্তত গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিবেন। ১৬ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এলাকার সন্তান হিসেবে এই প্রত্যাশা করি।’

গত মঙ্গলবার ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনার পর রাজনৈতিক সহঅবস্থান আর আগেরমত নেই অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এভাবে চলতে থাকলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না। সারা দেশে প্রার্থীদের শারীরিক হেনস্তাসহ নারীদের ওপর হামলা হচ্ছে।’ নাহিদ ইসলাম রাজধানীর বাড্ডার বিভিন্ন আবাসিক এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময়ে ও জনসংযোগ করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে

একটি দলের পক্ষপাতিত্ব করছে নির্বাচন কমিশন ও গণমাধ্যম: নাহিদ ইসলাম

আপডেট সময় ১১:৫৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬