ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়ে দানবাক্সে চিঠি, সঙ্গে নগদ টাকা ও একজোড়া স্বর্ণের দুল সংরক্ষিত নারী আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৪৯ প্রার্থী নির্বাচিত, গেজেট কাল ব্রিটিশরা না থাকলে আমেরিকানরা এখন ফরাসি ভাষায় কথা বলত: ট্রাম্পকে খোঁচা রাজা তৃতীয় চার্লসের হরমুজ প্রণালির জন্য ইরানকে টোল দিতে রাজি নয় মধ্যপ্রাচ্যের ৬ দেশ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুভেন্দুকে মারার চেষ্টা পিএসএলের ফাইনালে গতির ঝড় তুলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান স্কুলছাত্রী অদিতাকে নৃশংসভাবে হত্যা: সেই গৃহশিক্ষকের ফাঁসির আদেশ দেশের ৫ জেলায় বন্যার আশঙ্কা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সুখবর, সহায়তার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয় হবে: সালাহউদ্দিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

এবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মহান আল্লাহর অশেষ রহমতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ তথা বিএনপির ভূমিধস বিজয় হবে। জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্য সৃষ্টির মধ্যে দিয়ে বিএনপি এমন একটা সরকার পরিচালনা করবে, যে সরকারের মালিক হবে জনগণ।

জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা ফেরত পাবে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্যদিয়ে। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। আপনার পছন্দের প্রার্থীকে দেবেন। গণতন্ত্রকে শক্তিশালী করবেন। বাংলাদেশে যেন আর কোনো দিন এই কথা শুনতে না হয়, কেউ গুম হয়েছে। কোনো মাকে যেন সন্তান হারানোর বেদনা অনুভব করতে না হয়।

বিএনপি এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করবে, যে বাংলাদেশে আর কোনো মানুষ গুম হবে না। যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তাদের মর্যাদাবান করতে হবে। বুধবার সকালে নির্বাচনি গণসংযোগকালে চকরিয়ার সাহারবিল ইউনিয়নের বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠ ও একই এলাকায় অনুষ্ঠিত নির্বাচনি পৃথক পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির কর্মসূচি, বিএনপির প্ল্যান, পরিকল্পনা এবং রাষ্ট্রচিন্তা যদি মানুষের পছন্দ হয়, তাহলে অবশ্যই তারা বিএনপিকে ভোট দেবে। আমরা মনে করি, অন্য যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করছে, তারাও তাদের কর্মসূচি, পরিকল্পনা প্রকাশ করবে। জনগণ তাদের টা পছন্দ করলে তাদেরও ভোট দেবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এমনই হওয়া উচিত।

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, কিন্তু একটা দল তা না করে, তাদের ভোট দিলে মরলে পরে জান্নাত পাবেন বলে ধোঁকাবাজি করছে, তাদের থেকে সাবধান থাকতে হবে। তিনি বলেন, গণতন্ত্রের সংগ্রাম করতে গিয়ে আমার জীবন বিপন্ন হতে বসেছিল। আমরা গণতন্ত্রকে হারিয়ে ফেলেছিলাম। কেউ মুক্ত পরিবেশে কথা বলতে পারেনি। তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, তারা পছন্দের প্রার্থীকে ভোট দেবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়ে দানবাক্সে চিঠি, সঙ্গে নগদ টাকা ও একজোড়া স্বর্ণের দুল

সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয় হবে: সালাহউদ্দিন

আপডেট সময় ০৩:২৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬