ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়ে দানবাক্সে চিঠি, সঙ্গে নগদ টাকা ও একজোড়া স্বর্ণের দুল সংরক্ষিত নারী আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৪৯ প্রার্থী নির্বাচিত, গেজেট কাল ব্রিটিশরা না থাকলে আমেরিকানরা এখন ফরাসি ভাষায় কথা বলত: ট্রাম্পকে খোঁচা রাজা তৃতীয় চার্লসের হরমুজ প্রণালির জন্য ইরানকে টোল দিতে রাজি নয় মধ্যপ্রাচ্যের ৬ দেশ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুভেন্দুকে মারার চেষ্টা পিএসএলের ফাইনালে গতির ঝড় তুলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান স্কুলছাত্রী অদিতাকে নৃশংসভাবে হত্যা: সেই গৃহশিক্ষকের ফাঁসির আদেশ দেশের ৫ জেলায় বন্যার আশঙ্কা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সুখবর, সহায়তার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

বিএনপির সামনে কোনো দল টিকে থাকতে পারবে না: মির্জা আব্বাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

এবার ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির সামনে কোনো দল টিকে থাকতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকায় মিছিল ও সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

একই আসনে প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ও দলটির নেতাদের অভিযোগের প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, তাদের একমাত্র লক্ষ্য যেন ঢাকা-৮ আসন। তবে বিএনপির সামনে কোনো দল কখনোই টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

তিনি দাবি করেন, বিরোধী পক্ষ কোনোভাবে ক্ষমতায় গেলে দেশ ধ্বংসের মুখে পড়বে। তাঁর ভাষায়, তারা বহু আগ থেকেই ষড়যন্ত্র শুরু করেছে। এ সময় প্রতিপক্ষের উসকানিতে পা না দিতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

মির্জা আব্বাস বলেন, বিএনপিকে অপদস্ত করাই বিরোধীদের মূল উদ্দেশ্য। যাদের নির্বাচন পরিচালনা বা দেশ শাসনের কোনো অভিজ্ঞতা নেই, তারাই বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। প্রসঙ্গত, আগের দিন মঙ্গলবার নির্বাচনী প্রচারণাকালে হামলার শিকার হন এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই ঘটনার জন্য তিনি ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রকাশ্যে মির্জা আব্বাসকে দায়ী করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়ে দানবাক্সে চিঠি, সঙ্গে নগদ টাকা ও একজোড়া স্বর্ণের দুল

বিএনপির সামনে কোনো দল টিকে থাকতে পারবে না: মির্জা আব্বাস

আপডেট সময় ০৩:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬