ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ মানহানির মামলায় স্থায়ী জামিন পেলেন এমপি আমির হামজা ফিলিস্তিনের পক্ষে থেকেও ইসরায়েলকে জ্বালানি দিয়ে সাহায্য করছে ব্রাজিল প্রতিবেশী যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে, পুলিশের সামনেই মেয়েকে হত্যা করলেন বাবা-মা প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী দক্ষিণ এশিয়ায় শান্তির সূচকে বাংলাদেশ চতুর্থ, তালিকায় কততম ভারত ও পাকিস্তান?

জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের সহ-সভাপতিসহ অর্ধশতাধিক নেতাকর্মী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১১:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

এবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দুয়া উপজেলা শাখার সহ-সভাপতিসহ অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দুয়া উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই যোগদান সম্পন্ন হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দুয়া উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেনের নেতৃত্বে যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নেত্রকোনা-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. খাইরুল কবীর নিয়োগীর হাতে নবাগতরা সহযোগী সদস্যপদ গ্রহণ করেন। এ সময় জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মাহাবুবুর রহমানসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরাও উপস্থিত ছিলেন। যোগদান শেষে মাওলানা আনোয়ার হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে রাজনীতি করেছেন। তবে দেশের প্রেক্ষাপটে ইসলামের আইন ও আদর্শ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর নীতি ও নিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন। এ কারণেই তিনি তাঁর অনুসারী নেতাকর্মীদের নিয়ে জামায়াতে যোগদান করেছেন। ভবিষ্যতে তাঁর নেতৃত্বে আরও প্রায় শতাধিক মানুষ জামায়াতে যোগদান করবেন বলেও তিনি জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের সহ-সভাপতিসহ অর্ধশতাধিক নেতাকর্মী

আপডেট সময় ০৪:১১:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬