ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী দক্ষিণ এশিয়ায় শান্তির সূচকে বাংলাদেশ চতুর্থ, তালিকায় কততম ভারত ও পাকিস্তান? ডামি নির্বাচনের প্রার্থী থেকে ক্রীড়াঙ্গনের নীতিনির্ধারক, সারওয়াত শুক্লাকে ঘিরে প্রশ্ন ২৪ ঘণ্টার আল্টিমেটাম: দাবি না মানলে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচির ঘোষণা বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে ফের ব্যর্থ বিএসএফের পুশইন অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বিদ্যুৎ মাদক ব্যবসায়ী কুঁড়েঘরে লাগিয়েছেন এসি, নিরাপত্ততায় সিসি ক্যামেরা আত্মসমর্পণ করতে আজ সিরাজগঞ্জে যাচ্ছেন এমপি আমির হামজা নেইমারেই ভরসা খুঁজছে ব্রাজিল

নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না: জামায়াত প্রার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

এবার সিলেট-৬ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, নির্বাচিত হলে আমাকে জিজ্ঞাসা না করে কারও বাড়িতে পুলিশ যেতে পারবে না। যাকে ধরতে যাবে, তার অপরাধের প্রমাণপত্র ছাড়া গ্রেপ্তারের অনুমতি পাবে না। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সিলেটের গোলাপগঞ্জে তার নির্বাচনী এলাকায় এক জনসভায় ভোটারদের এ আশ্বাস দেন তিনি।

সেলিম উদ্দিন বলেন, ‘সিলেটের মানুষের আত্মসম্মানবোধ আছে। কারও বাড়িতে পুলিশ যাওয়া মানে তার চৌদ্দ পুরুষের বংশের কপালে তিলক লাগানোর নামান্তর। অথচ যখন তখন কিছু থানার দালালরা দারোগাকে ব্যবহার করে পুলিশকে পাঠায় ও মামলার নামে বাণিজ্য করে। আমি যদি নির্বাচিত হই, তাহলে এই দুই উপজেলায় পুলিশ আমাকে জিজ্ঞাসা না করে কারও বাড়িতে যেতে পারবে না। তাদের যথেষ্ট প্রমাণ দিতে হবে। যার বাড়িতে যাচ্ছে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। এই প্রমাণ না দিয়ে কোনো দারোগা কারও বাড়িতে যাবে না– আমি ফাইনাল কথা বলে দিলাম।’

তিনি আরও বলেন, ‘আপনারা যদি ব্যাংক থেকে টাকা তুলে নিরাপদে বাড়িতে যেতে চান, তাহলে দাঁড়িপাল্লায় ভোট দেবেন। আর তা না হলে টাকা নিয়ে বাড়ি যেতে পারবেন না। এমনকি সামনের দিনে মাছের বাজার করে মাছ নিয়েও বাড়ি যেতে পারবেন না।’

এই জামায়াত প্রার্থী আরও বলেন, আমাদের মা-বোনদের নিরাপত্তা নিশ্চিতের জন্য, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। কী রাজনীতি চলছে, এমন রাজনীতিকে ধিক্কার জানাই। কেউ বাড়ি বানাতে চাইলে চাঁদা দিতে হবে, কেন দোকান তৈরি করছ, তোমাকে চাঁদা দিতে হবে। কেউ পেট্রোল পাম্প দিয়েছে, তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাবে– এই সুযোগ গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে আর পাবেন না।’ তিনি বলেন, ‘এমন কোনো অন্যায়, কেউ যদি কোনো নিরপরাধ কারও ওপর হাত তোলে, সেটা হবে আমার গায়ে হাত তোলা। এমন অপরাধ দেখলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না: জামায়াত প্রার্থী

আপডেট সময় ০২:৫৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬