ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ১৫ আগস্ট ঘিরে দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা খালিদুজ্জামানের কর্মকাণ্ডকে ‘তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি’ বললেন মির্জা গালিব মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, শ্বশুরের চিৎকারে ধরা কিছু মনে করবেন না বলে, বিদ্যুৎ মন্ত্রীকে যা বললেন ওমর সানী দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাগেরহাটে সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি হলো একটি মাছ

করিডোর-স্টারলিংক, এসবের দরকার নেই: মির্জা আব্বাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ৯৭৮ বার পড়া হয়েছে

করিডোর, স্টারলিংক — এসবের দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বুধবার (২৮ মে) বুধবার (২৮ মে) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আজ সারা দেশের তরুণদের ঐক্যবদ্ধ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ যে তরুণেরা এই সমাবেশের মাধ্যমে যে বার্তা দিচ্ছেন, এতে আমি অনেক খুশি। কারণ এই বয়স যখন আমার ছিল তখন স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। সে কথা আবার স্মরণ করিয়ে দিলেন আপনারা।

তিনি বলেন, বর্তমানে যে সরকার আছে, তাদের কাছ থেকে ৯ মাসে সবচেয়ে বেশি পেয়েছি অবজ্ঞা। বিএনপি গত ৯ মাসে শুধু অবজ্ঞা বাদে কিছু পায়নি।

মির্জা আব্বাস বলেন, আমি একটি কথা বলতে চাই, এই সরকারের বেশির ভাগ কিন্তু এদেশের নাগরিক নন। তারা আজ অনেক কিছু করার কথা বলছেন। আমি বলতে চাই, আপনাদের এসব করতে হবে না। করিডোরে কী সুবিধা বা অসুবিধা, তা আমাদের জানার দরকার নাই। আমি এর আগেও বলেছিলাম, সেন্টমার্টিন ও সাজেকে কী হচ্ছে তা যেন সরকার ক্লিয়ার করে।

তিনি বলেন, আজ যে করিডোর বা স্টারলিংক- এসবের কথা বলছে এই সরকার। এসব আমাদের দরকার নেই। আমরা কি স্টারলিংক ছাড়া এত দিন চলতে পারিনি। আজ এটা কেন লাগছে। কারণ মিয়ানমারের আর্মিদের জন্য যে এই করিডোরের ব্যবস্থা করা হচ্ছে, সে জন্যই এই স্টারলিংক, এ ছাড়া কিছু না।

তিনি আরও বলেন, গত ৯ মাসে এই সরকার কিছুই করতে পারেনি। আমরা যখনই নির্বাচনের কথা বলি তারা সংস্কার ও বিচারের কথা বলে। যে সংস্কার আপনারা ৯ মাসে করতে পারেননি তা আগামী ৯ বছর কেন, ৯০ বছরেও করতে পারবেন না। এই ৯ মাসে সরকারের মাথা থেকে পা পর্যন্ত পচন ধরে গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ

করিডোর-স্টারলিংক, এসবের দরকার নেই: মির্জা আব্বাস

আপডেট সময় ০৬:০৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫