ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ড. ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’র মর্যাদা ৬ মাস কমল আমার অধীনে বন্দি ছিলেন শেখ হাসিনা: জেরায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আযমী আমরা অনেক কথা বলি, কিন্তু বাস্তবায়ন করি না: বিডা চেয়ারম্যান নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একজোট ইসরাইলের সাবেক দুই প্রধানমন্ত্রী আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে নতুন সমঝোতা আমি কাউকে ধর্ষণ করিনি: এপস্টাইন ইস্যুতে ট্রাম্প মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন শেরেবাংলা: প্রধানমন্ত্রী পবিত্র হজ পালন করতে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু

জুলাইকে তারা হারিয়ে দিতে চায়, কিন্তু জুলাই হারবে না: হান্নান মাসউদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, তারা জুলাইকে হারিয়ে দিতে চায়। কিন্তু জুলাই যে হারবে না সেটা তারা জানে না। তিনি বলেন, তারা ভুলে গিয়েছে ৪৭-এ আমরা বৃটিশদের থেকে মুক্তি নিয়েছি, আমরা তাদের কাছে আর ফিরে যায়নি। আমরা ৭১-এ পাকিস্তানীদের কাছ থেকে লড়াইয়ের মাধ্যমে মুক্তি পেয়েছি, আমরা তাদের কাছে আর ফিরে যাইনি। ২৪-এ আমরা ভারতের বিরুদ্ধে লড়াই করে মুক্তি পেয়েছি, সেই ভারতের কাছে আমরা আর ফিরে যাব না।

গতকাল মঙ্গলবার (২৭ মে) বিকালে নোয়াখালীতে সাংগঠনিক কার্যক্রম গতিশীল, দলের নিবন্ধন প্রক্রিয়া ত্বরান্বিতকরণ এবং সমন্বয় কমিটি গঠণের উদ্দেশ্যে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, দীর্ঘ সময় ধরে আমাদের সমুদ্র বন্দর দখল করে রেখেছিল আওয়ামী এক ফ্যাসিবাদি শক্তি, যারা দীর্ঘ সময় ধরে আমাদের যে বন্দর দিয়ে সব চেয়ে বেশি মালামাল আমদানি, রপ্তানি হয় যে বন্দর দিয়ে, সেই চট্টগ্রাম বন্দরের এক চতুর্থাংশ তারা দখল করে রেখেছে। এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। যখন আমরা বলেছি, আমাদের বন্দর ব্যবস্থাপনার আধুনিকতা দরকার, তখন আমরা বলেছি আমাদের বন্দর ব্যবস্থার জন্য আধুনিক নিয়মনীতি দরকার, আমরা বলেছি এমন একটা কোম্পানিকে নিয়োগ দেয়া হোক। তখন সরকার বলেছে তেমন একটি কোম্পানির মাধ্যমে আমরা আমাদের বন্দরের ব্যবস্থাপনা করব।

তিনি আরও বলেন, বিশ্বের শ্রেষ্ঠ সমুদ্র বন্দরে রুপান্তিরত হবে আমাদের চট্টগ্রাম বন্দর। কিন্তু দেখা যাচ্ছে, তার পরে তাদের গায়ে জ্বালাপোড়া শুরু হয়েছে। তারা কি ভুলে গেছে এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাটের ইতিহাস? তারা আসলে কাদেরকে সুবিধা দিচ্ছে যাচ্ছে, আমরা সেটা প্রশ্ন রেখে গেলাম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’র মর্যাদা ৬ মাস কমল

জুলাইকে তারা হারিয়ে দিতে চায়, কিন্তু জুলাই হারবে না: হান্নান মাসউদ

আপডেট সময় ০২:৪৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫