ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুচরা ব্যবসায়ীদের জন্য সুখবর, নতুন সিদ্ধান্ত সরকারের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

খুচরা ব্যবসায়ীদের জন্য স্বস্তির খবর। অবশেষে তাদের ওপর প্রস্তাবিত শূন্য দশমিক ২০ শতাংশ অগ্রিম কর বা এটিএ প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে সরকার।

জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর ইতোমধ্যে কর প্রত্যাহারের চূড়ান্ত প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে জানা গেছে।

দেশে করজাল সম্প্রসারণের অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো খুচরা ব্যবসায়ীদের করের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছিল। এ লক্ষ্যে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের ওপর শূন্য দশমিক ২০ শতাংশ অগ্রিম কর আরোপের প্রস্তাব দেওয়া হয়।

তবে বাজেট ঘোষণার পর থেকেই এ সিদ্ধান্ত নিয়ে আপত্তি ও উদ্বেগ জানিয়ে আসছিলেন ব্যবসায়ী নেতারা। তাদের দাবি ছিল, এই কর কার্যকর হলে সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে অতিরিক্ত ব্যয় যুক্ত হবে, যার প্রভাব শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই পড়বে।

ব্যবসায়ীদের আশঙ্কা, করের অতিরিক্ত চাপ সামাল দিতে খুচরা বিক্রেতারা পণ্যের বিক্রয়মূল্যের সঙ্গে করের অর্থ যোগ করতে বাধ্য হবেন। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধসহ বিভিন্ন ভোগ্যপণ্যের দাম বাড়তে পারে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ওপরও বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।

এসব উদ্বেগ ও ব্যবসায়ী মহলের দাবির পরিপ্রেক্ষিতেই প্রস্তাবিত অগ্রিম কর প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কর প্রত্যাহারের আনুষ্ঠানিক অনুমোদন মিললে দেশের খুচরা ব্যবসায়ীরা বড় ধরনের স্বস্তি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খুচরা ব্যবসায়ীদের জন্য সুখবর, নতুন সিদ্ধান্ত সরকারের

আপডেট সময় ০৪:০১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬