ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, একযোগে ১৬ নেতার পদত্যাগ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ঘুষের টাকা গুনতে গুনতে ভূমি কর্মকর্তা বললেন, এক মাসে কাজ কমপ্লিট করে দেওয়া হবে ‘আওয়ামী লীগ তো ভারতে জায়গা পেয়েছে, আপনারা কোথায় পালাবেন’—গাংনীতে এনসিপির পথসভায় বক্তারা ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও আগে ভোট চুরি হতো এবার বিএনপি ফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ রক্ত লেখা ইতিহাস কখনো মুছে যায় না: নাহিদ ইসলাম ভারতের দিকে তাক করা চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, স্যাটেলাইট ইমেজে অবাক করা দৃশ্য তিন শিক্ষার্থীকে পে’টা’লে’ন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

রক্ষণাবেক্ষণ ও পাইপলাইন স্থানান্তর কাজের কারণে নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, আজ রোববার সকাল ৯টা থেকে আগামীকাল সোমবার সকাল ৯টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস জানিয়েছে, ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় রূপগঞ্জের গোলাকান্দাইল মোড় এলাকায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ করা হবে। এ কারণে ভুলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার এবং কাঞ্চন এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

এ ছাড়া আশপাশের কিছু এলাকাতেও এর প্রভাব পড়তে পারে। সেসব এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে তিতাস গ্যাস। একই সঙ্গে সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিকল্প ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, একযোগে ১৬ নেতার পদত্যাগ

টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

আপডেট সময় ১২:৪৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬