ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪৭, মৃত্যু নেই ‘লংমার্চের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত’: রাশেদ খাঁন ‘একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, তারা তা মেনে নিয়েছে’: আইনমন্ত্রী আসাদুজ্জামান ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পাভেলের নতুন ভিডিও ভাইরাল, ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশ গ্রেপ্তার, অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমা ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৪ এআইয়ের অপব্যবহার ঠেকাতে কঠোর পদক্ষেপের কথা ভাবছে সরকার ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় চতুর্থ ভাইরাল অডিওর ঘটনায় সাবেক ওসি রাকিবুলকে ডিবিতে জিজ্ঞাসাবাদ সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

রিজভীর নামে ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই, থানায় জিডি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নামে পরিচালিত ভুয়া ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি বা জিডি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় রিজভীর ব্যক্তিগত সহকারী মশিউর রহমান ধানমন্ডি থানায় এ জিডি করেন। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান তিনি।

জিডিতে বলা হয়েছে, রুহুল কবির রিজভী ব্যক্তিগতভাবে কোনো ফেসবুক আইডি, প্রোফাইল বা পেজ পরিচালনা করেন না। তার নামে পরিচালিত কোনো অ্যাকাউন্ট থেকে প্রকাশিত পোস্ট, মন্তব্য, ছবি, ভিডিও বা রাজনৈতিক বক্তব্যকে তার নিজস্ব বা অনুমোদিত বক্তব্য হিসেবে গণ্য করা যাবে না।

তবে সম্প্রতি তার নাম, ছবি, পরিচয় ও রাজনৈতিক পদবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি ও পেজ পরিচালনার বিষয়টি নজরে এসেছে। এসব অ্যাকাউন্টের কোনো কোনোটি ব্লু ভেরিফিকেশন ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির আশঙ্কা রয়েছে বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ করা হয়েছে, এসব অ্যাকাউন্ট থেকে রিজভীর নামে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, মন্তব্য, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্ট প্রচার করা হচ্ছে। এতে তার ব্যক্তিগত সুনাম ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি জনসাধারণকে বিভ্রান্ত করার আশঙ্কা রয়েছে।

জিডিতে ভুয়া অ্যাকাউন্টগুলোর ইউআরএল, প্রোফাইল বা পেজ আইডি, ইউজারনেম, পোস্ট ও অন্যান্য ডিজিটাল প্রমাণ সংরক্ষণ এবং প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে প্রকৃত পরিচালনাকারীদের শনাক্ত করার অনুরোধ জানানো হয়েছে।

প্রয়োজনে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সঙ্গে যোগাযোগ করে এসব অ্যাকাউন্ট বন্ধ বা অপসারণের ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫সহ প্রচলিত আইনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

জিডিতে আরও উল্লেখ করা হয়, রিজভীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের বিষয়ে এর আগেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছিল এবং পল্টন থানায় একাধিকবার সাধারণ ডায়েরি করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪৭, মৃত্যু নেই

রিজভীর নামে ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই, থানায় জিডি

আপডেট সময় ০২:৫১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬