ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতীয় চার নেতার মুরালকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দিয়ে অপসারণ করলেন ইউএনও গ্রামে সরবরাহ বাড়াতেই রাজধানীতে লোডশেডিং নেপালে বন্যা-ভূমিধস: অপুদের দেশে ফেরার প্রস্তুতি, আটকে আছেন তাসরিফ রাজধানীতে মিছিলের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগের একজন আটক পুলিশের ধাওয়া খেয়ে মাইক্রোবাস পুকুরে, ভেসে উঠল ৯ বস্তা ভারতীয় গাঁজা ৬ বছর ধরে বিধবার ভাতা তুলছেন ইউপি সদস্য বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর পরিবর্তে অর্থ সহায়তা চায় নেপাল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন আমরা যে রাস্তা দিয়ে ফিরব, সেটি পুরো ধসে গেছে: নেপাল থেকে তাসরিফ খান ‘আমরা ছাত্র হওয়ার জন্য সংসদে আসিনি’, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

পুলিশের ধাওয়া খেয়ে মাইক্রোবাস পুকুরে, ভেসে উঠল ৯ বস্তা ভারতীয় গাঁজা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে পড়ে গেছে ভারতীয় গাঁজাবাহী একটি মাইক্রোবাস। পরে ক্রেন দিয়ে গাড়িটি উদ্ধার করে পানিতে ভাসমান অবস্থায় ৯ বস্তা গাঁজা জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার করা মাইক্রোবাস ও গাঁজা কসবা থানায় নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, ভোরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে এসআই শামিমের নেতৃত্বে সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালানো হয়। এ সময় কালো রঙের একটি মাইক্রোবাসকে সন্দেহ হলে থামার সংকেত দেয় পুলিশ। তবে চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পরে পুলিশ মাইক্রোবাসটিকে ধাওয়া করলে চালক আন্দিরপাড়-মনকাশাইর সড়কে ঢুকে পড়েন। খিদিরপুর গ্রাম পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়িতে থাকা চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যান। এ সময় মাইক্রোবাসে থাকা গাঁজার প্যাকেট পানিতে ভেসে ওঠে।

পরে ক্রেন দিয়ে পুকুর থেকে মাইক্রোবাসটি তোলা হয়। একই সঙ্গে পানিতে ভাসমান অবস্থায় ৯ বস্তা ভারতীয় গাঁজা জব্দ করে পুলিশ।

কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, গাঁজা পাচারের খবর পেয়ে অভিযান চালানো হয়েছিল। পুলিশের সংকেত অমান্য করে পালানোর সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় চার নেতার মুরালকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দিয়ে অপসারণ করলেন ইউএনও

পুলিশের ধাওয়া খেয়ে মাইক্রোবাস পুকুরে, ভেসে উঠল ৯ বস্তা ভারতীয় গাঁজা

আপডেট সময় ০৫:১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬