ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্নীতিবাজ, দখলবাজ ও চাঁদাবাজদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে নজর রাখছে ভারত টানা ৪০ বছর দায়িত্ব পালন, ঘোড়ারগাড়িতে বাড়ি ফিরলেন মুয়াজ্জিন শুক্কুর আলী দুধ দিয়ে গোসল করে প্রেমের ইতি টানলেন যুবক ‘আগে বিদ্যুতের জন্য ফোন চার্জ দিতে পারতাম না, এখন ২ ফোনেই চার্জ’ মিনাবে স্কুলে হামলা কখনো ‘ভুলবে না’ কিংবা ‘ক্ষমাও করবে না’ ইরান: আরাঘচি ইমরান খানের সুচিকিৎসার দাবি জানালেন কামিন্স পটুয়াখালীতে যুবদলের দুগ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬ এর জমকালো সমাপনী স্বরাষ্ট্রমন্ত্রী যখন উত্তর দিতে পারেন না তখন শাহবাগ-পল্টন নিয়ে আসেন: সারজিস

দুধ দিয়ে গোসল করে প্রেমের ইতি টানলেন যুবক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল করে পুরোনো সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন জয়পুরহাটের ক্ষেতলালের এক যুবক।

শুক্রবার (২৮ আগস্ট) বিকালে উপজেলার বিলের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

দুধ দিয়ে গোসল করা যুবকের নাম তারিকুল ইসলাম (২৫)। তিনি উপজেলার শালুকডুবি গ্রামের ছেরদুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে তারিকুল উপজেলার বিলের ঘাট এলাকায় গিয়ে দুধ দিয়ে গোসল শুরু করেন। বিষয়টি দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। পরে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

তারিকুল ইসলাম জানান, এক সময় তিনি একজন মেয়েকে ভালোবেসেছিলেন। সেই সম্পর্ককে ঘিরে জীবনে নানা হতাশা ও কষ্ট, পারিবারিক অশান্তি নেমে আসে। একপর্যায়ে তিনি ওই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের প্রতীকী প্রকাশ হিসেবেই দুধ দিয়ে গোসল করেছেন তিনি।

তিনি বলেন, আমি এক বেইমানকে ভালোবেসেছিলাম। তাকে ভালোবেসে আমার জীবনটা শেষ হয়ে গেছে। অনেক কষ্ট পেয়েছি। তাই আজ দুধ দিয়ে গোসল করে সেই ভালোবাসা থেকে সরে আসছি। আমি আর ওই সম্পর্কের মধ্যে থাকতে চাই না। ভালোবাসার পেছনে না ছুটে ভালো পথে ফিরে আসতে চাই।

তিনি আরও বলেন, অতীতের ভুল ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই। পুরোনো সম্পর্কের কষ্ট পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করতে চান তিনি।

এদিকে তারিকুলের ব্যতিক্রমী এ উদ্যোগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়। অনেক যুবক ঘটনাটিকে ব্যতিক্রমী ব্রেকআপ হিসেবে দেখছেন। সংবাদ শিরোনাম সংগ্রহ

এ ঘটনায় তুলশীগঙ্গা ইউপি সদস্য গিয়াসউদ্দিন বলেন, দুধ দিয়ে গোসল করে তিনি নিজের অনুভূতি ও সিদ্ধান্তকে প্রকাশ্যে তুলে ধরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি দেখেছি। আজ-কালকার যুবসমাজ কখন কী করে বোঝা দায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতিবাজ, দখলবাজ ও চাঁদাবাজদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

দুধ দিয়ে গোসল করে প্রেমের ইতি টানলেন যুবক

আপডেট সময় ১১:২৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬