ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্নীতিবাজ, দখলবাজ ও চাঁদাবাজদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে নজর রাখছে ভারত টানা ৪০ বছর দায়িত্ব পালন, ঘোড়ারগাড়িতে বাড়ি ফিরলেন মুয়াজ্জিন শুক্কুর আলী দুধ দিয়ে গোসল করে প্রেমের ইতি টানলেন যুবক ‘আগে বিদ্যুতের জন্য ফোন চার্জ দিতে পারতাম না, এখন ২ ফোনেই চার্জ’ মিনাবে স্কুলে হামলা কখনো ‘ভুলবে না’ কিংবা ‘ক্ষমাও করবে না’ ইরান: আরাঘচি ইমরান খানের সুচিকিৎসার দাবি জানালেন কামিন্স পটুয়াখালীতে যুবদলের দুগ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬ এর জমকালো সমাপনী স্বরাষ্ট্রমন্ত্রী যখন উত্তর দিতে পারেন না তখন শাহবাগ-পল্টন নিয়ে আসেন: সারজিস

টানা ৪০ বছর দায়িত্ব পালন, ঘোড়ারগাড়িতে বাড়ি ফিরলেন মুয়াজ্জিন শুক্কুর আলী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

টানা ৪০ বছর মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন মো. শুক্কুর আলী (৭০)। তবে বয়সের ভারে তাকে এখন সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হয়েছে। দীর্ঘদিনের দায়িত্ব পালন শেষে তাকে বিদায় জানাতে ব্যতিক্রমী আয়োজন করেন মসজিদের মুসল্লি ও এলাকাবাসী। ঘোড়ারগাড়িতে চড়িয়ে তাকে বিদায় দেওয়া হয়।

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে তার বিদায় অনুষ্ঠান হয়। আনুষ্ঠানিকতা শেষে ঘোড়ারগাড়িতে বসিয়ে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় সঙ্গে ছিলেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদের মুসল্লিরা এ আয়োজন করেন। মুয়াজ্জিন শুক্কুর আলীর বাড়ি গুনাইগাছ ইউনিয়নের রামদাস ধনিরাম খেওয়ারপাড় এলাকায়।

মসজিদের মুসল্লি রিপন মিয়া বলেন, শুক্কুর আলী খুব সাদাসিধে মানুষ। তিনি ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিতেন। পাশাপাশি ইমামের অনুপস্থিতিতে নামাজও পড়াতেন।

স্থানীয়রা জানান, সাধারণত কাউকে বিদায় জানানোর ক্ষেত্রে প্রচলিত যানবাহন ব্যবহার করা হয়। তবে দীর্ঘদিনের মুয়াজ্জিনকে ঘোড়ার গাড়িতে করে বিদায় জানানোর বিষয়টি ছিল ব্যতিক্রম।

মসজিদ কমিটির সভাপতি শামীম আখতার আমীন বলেন, বার্ধক্য চলে আসায় শুক্কুর আলী স্বেচ্ছায় অবসর নিতে চেয়েছেন। তাই তাকে সম্মান জানিয়ে ঘোড়ারগাড়িতে করে বিদায় জানানো হয়েছে। তিনি খুব ভালো মানুষ ছিলেন। বিদায় অনুষ্ঠানে তাকে নগদ অর্থসহ বিভিন্ন উপহার দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতিবাজ, দখলবাজ ও চাঁদাবাজদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

টানা ৪০ বছর দায়িত্ব পালন, ঘোড়ারগাড়িতে বাড়ি ফিরলেন মুয়াজ্জিন শুক্কুর আলী

আপডেট সময় ১১:৩৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬