ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে সোনার আংটি ‘নতুন ধান্দা, কেউ টাকা দিবেন না’: হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিম ৯৬ কার্ডের সুবিধা মিলবে এক ইউনিভার্সাল কার্ডে! সালমান মুক্তাদির ভিকটিম নাকি ভূমিদস্যুর সহযোগী: প্রশ্ন তারেক রহমানের ভারতে ৬ শতাব্দী পুরোনো মসজিদ ভাঙা ঠেকাতে রাতেও পাহারা দিচ্ছেন মুসল্লিরা মিরপুরে রাড্ডার হামলাকে ইসরায়েলি হামলার সঙ্গে তুলনা করলেন ব্যারিস্টার ‍ফুয়াদ ইউক্রেনকে ক্ষমা চাইতে হবে: দক্ষিণ কোরিয়া চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচির ঘোষণা হাসনাতের, দানবাক্স উন্মুক্ত আজ এমন সাইবার সুরক্ষা আইন করতে চাই যেন সমাজের সব মানুষ রক্ষা পায়: স্বরাষ্ট্রমন্ত্রী রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, সাইনবোর্ড টানালেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা

সালমান মুক্তাদির ভিকটিম নাকি ভূমিদস্যুর সহযোগী: প্রশ্ন তারেক রহমানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও স্টুডিও ভাঙচুরের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ‘আমজনতা দল’-এর সাধারণ সম্পাদক তারেক রহমান। তারেক রহমান বলেন, ‘জমি নিয়ে বিরোধের ঘটনায় মাস্তুল ফাউন্ডেশনের উপদেষ্টা ও সেনা কর্মকর্তা মহিউদ্দিন চৌধুরীর নাম এসেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে একটি ভিডিওতে সালমান মুক্তাদিরকে উদ্দেশ করে প্রশ্ন করেন, ‘আপনি ভিকটিম নাকি এই ভূমিদস্যুর সহযোগী?’

তার দাবি, নিজের জমি ফেরত পাওয়ার জন্য মহিউদ্দিন চৌধুরী হামলা চালিয়েছেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এ বিরোধের সঙ্গে বিএনপির সম্পর্ক কোথায়।’ মাস্তুল ফাউন্ডেশনের কার্যক্রম ও এর সঙ্গে বিভিন্ন ব্যক্তির সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, ‘বিভিন্ন সময় ক্ষমতাসীনদের সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কার্যক্রমে সম্পৃক্ততা থাকা স্বাভাবিক।

তবে বর্তমান ঘটনাকে বিএনপির চাঁদাবাজি হিসেবে উপস্থাপনের ভিত্তি নিয়েও প্রশ্ন রয়েছে।’ সালমান মুক্তাদিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বক্তা বলেন, ‘বিএনপির কেউ তার কাছ থেকে চাঁদা চায়নি, এ কথা তিনি নিজেই বলেছেন। একই সঙ্গে প্রকল্পের মালিকের সঙ্গে যোগাযোগ করতে না পারায় তার কাছ থেকে চাঁদা চাওয়া হয়েছিল কি না, সেটিও নিশ্চিত নন বলে সালমান মুক্তাদির জানিয়েছেন। তাহলে নিশ্চিত না হয়ে বিএনপিকে চাঁদাবাজ বলার ভিত্তি কী’— প্রশ্ন তোলেন তারেক রহমান। জমির মালিকানা নিয়েও ভিডিওতে প্রশ্ন তোলা হয়। তার দাবি, সংশ্লিষ্ট জমি নিয়ে এর আগে বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ৮ আগস্ট ওই জমি নিয়ে মারামারির ঘটনাও ঘটেছিল বলে তিনি উল্লেখ করেন। তার প্রশ্ন, জমির মালিকানা নিয়ে বিরোধ থাকা অবস্থায় সেখানে সালমান মুক্তাদির কিভাবে বাড়ি ও প্রায় পাঁচ হাজার বর্গফুটের স্টুডিও নির্মাণ করলেন?

তারেক রহমান বলেন, সালমান মুক্তাদিরের বিপুলসংখ্যক অনুসারী রয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে। এ কারণে কোনো জমির মালিকানা প্রকৃত মালিকের পরিবর্তে জনপ্রিয়তার ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত কি না সে প্রশ্নও তোলেন তিনি। সর্বশেষ ভিডিওতে সালমান মুক্তাদির প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন উল্লেখ করে বক্তা তারেক রহমান রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থানে এমন ঘটনা কিভাবে ঘটল, এ প্রশ্ন যৌক্তিক। তবে অন্যের জমিতে স্টুডিও নির্মাণের অভিযোগের বিষয়টি নিয়েও একইভাবে প্রশ্ন তোলা প্রয়োজন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে সোনার আংটি

সালমান মুক্তাদির ভিকটিম নাকি ভূমিদস্যুর সহযোগী: প্রশ্ন তারেক রহমানের

আপডেট সময় ০১:৫৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬