এবার হাসনাত আবদুল্লাহর ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে এবার সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এ কর্মসূচিতে কেউ যেন অর্থ না দেন, সেই আহ্বান জানান।
পোস্টের শুরুতে তিনি লেখেন, হাসনাত আবদুল্লাহরা মাঠে নতুন ধান্দা এনেছে। আগেরবার মানুষের বন্যার অনুদানের টাকা মেরে দিয়েছিল আর এবার স্ট্যাটাস দিয়েছে তারা ভিক্ষাবৃত্তি করবে আজ বিকেলে।’
পোস্টে হামিম লেখেন, গণ অভ্যূত্থান পরবর্তীতে ওদের যাদের পায়ে চোটি স্যান্ডেল ছিলো তাদের পেয়ে থাকে Air Jordan, Adidas. Symphony মোবাইল এর জায়গায় হাতে শোভা পায় iphone pro max, ক্যাম্পাসে চড়তো phoneix বাইসাইকেলে, ৫ আগস্টের পর দেখেছি একেকজন একেক প্যারাডো গাড়িতে।
হামিম বলেন, ‘এরপরও ওদের ভিক্ষা লাগবে। কেও ভিক্ষা কর্মসূচিতে টাকা দিবেন না।’ তিনি আরও দাবি করেন, এভাবে কয়েক হাজার টাকা তুলে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অর্জিত ‘কালো টাকা সাদা দেখানোর ধান্দা’ করা হচ্ছে। পোস্টের শেষ দিকে তিনি লেখেন, ‘সুতরাং, সাধু সাবধান।’

ডেস্ক রিপোর্ট 





















