ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘নতুন ধান্দা, কেউ টাকা দিবেন না’: হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিম ৯৬ কার্ডের সুবিধা মিলবে এক ইউনিভার্সাল কার্ডে! সালমান মুক্তাদির ভিকটিম নাকি ভূমিদস্যুর সহযোগী: প্রশ্ন তারেক রহমানের ভারতে ৬ শতাব্দী পুরোনো মসজিদ ভাঙা ঠেকাতে রাতেও পাহারা দিচ্ছেন মুসল্লিরা মিরপুরে রাড্ডার হামলাকে ইসরায়েলি হামলার সঙ্গে তুলনা করলেন ব্যারিস্টার ‍ফুয়াদ ইউক্রেনকে ক্ষমা চাইতে হবে: দক্ষিণ কোরিয়া চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচির ঘোষণা হাসনাতের, দানবাক্স উন্মুক্ত আজ এমন সাইবার সুরক্ষা আইন করতে চাই যেন সমাজের সব মানুষ রক্ষা পায়: স্বরাষ্ট্রমন্ত্রী রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, সাইনবোর্ড টানালেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসান

মিরপুরে রাড্ডার হামলাকে ইসরায়েলি হামলার সঙ্গে তুলনা করলেন ব্যারিস্টার ‍ফুয়াদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর–১ নম্বরে বৃহস্পতিবার মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ–এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম চুরির অভিযোগ তুলেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, পুলিশের গাড়ির সামনে থেকেই হাসপাতালের ফার্নিচার ও ইকুইপমেন্ট ট্রাকে তুলে নেওয়া হয়েছে। তিনি এ হামলাকে, গাজায় ইসরায়েলি হামলার সঙ্গে তুলনা করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) হাসপাতালটি পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করে বলেন, কোটি কোটি টাকার ইনস্ট্রুমেন্ট এখান থেকে চুরি করা হয়েছে। পুলিশের গাড়ির সামনে, আমরা দেখেছি সিসিটিভি ফুটেজে। এটার সামনে পুলিশের গাড়ি দাঁড়ানো ছিল, যখন এখান থেকে হাসপাতালের ফার্নিচার এবং ইকুইপমেন্টগুলো চুরি করে ট্রাকে ওঠানো হচ্ছে। এ ঘটনায় শুধু রাজনৈতিক দুর্বৃত্তপনা নয়, প্রশাসনেরও সম্পৃক্ততার ইঙ্গিত রয়েছে বলে দাবি করে ফুয়াদ বলেন, কারা এটার জন্য দায়ী ছিল? শুধু রাজনৈতিক দুর্বৃত্তপনা না, এখানে প্রশাসনের পরিষ্কার ইঙ্গিত ছিল। এখানকার একাধিক সরকারিদলীয় এমপিদের গ্রুপিং আছে। হাসপাতালটি বুলডোজ করে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের সেবামূলক প্রতিষ্ঠান ধ্বংসের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন।

তিনি বলেন, ইসরায়েলিরা গাজায় যে ইনভেশন (হামলা) করে, অথবা বিজেপি–আরএসএস এর সরকার গত ১০–১২ বছরে যেভাবে শত শত মসজিদ, মাদরাসা, এতিমখানা ভারতে বুলডোজ করে দিয়েছে, তার একটা নমুনা আসলে দেখলাম। ফুয়াদ আরও বলেন, প্রতিষ্ঠানটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মানুষের জন্য নয়, কমিউনিটির সবাই এটি ব্যবহার করে। এ কারণে এমন একটি প্রতিষ্ঠানকে বুলডোজ করে দেওয়া আরও গুরুতর ঘটনা। এর আগে আমরা রাজনৈতিক দুর্বৃত্তপনায় চাঁদাবাজি, খুন–খারাপি, সন্ত্রাস এগুলো দেখেছি। কিন্তু রাতের আঁধারে এরকম একটা সেবামূলক প্রতিষ্ঠান, সিম্পলি ধরেন আওয়ামী লীগের লোকের প্রতিষ্ঠান না, অথবা অন্য কোনো লোকের প্রতিষ্ঠান না। এটা কমিউনিটির সবাই ব্যবহার করে, সব দলের লোকরা ব্যবহার করে।

হাসপাতালের ক্ষতিগ্রস্ত কর্মীদের নিরাপত্তা ও পুনর্বাসনের দাবি জানিয়ে ফুয়াদ বলেন, এখানকার হাসপাতালের স্টাফরা ট্রমাটাইজড। ওনাদের সঙ্গে যে আমরা কথা বলেছি, ওনারা প্রচণ্ড ভীতিকর অবস্থায় বাস করছেন। ওনাদের এই ভয় এবং ট্রমা কাটানোর জন্য যা যা করা দরকার, সেটা করবেন। হাসপাতালটির জন্য সরকারের খাস জমি স্থায়ীভাবে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, এটা সরকারের একটা খাস জমি। এই খাস জমিটা রাড্ডাকে পারমানেন্টলি দিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান করছি। এই ১০ কাঠা জমি এই হাসপাতালকে একটা ট্রাস্ট করে আপনারা দিয়ে দেবেন। এই হাসপাতালকে একটা বড়, বহুতল কমিউনিটি হাসপাতাল করার জন্য যে যে উদ্যোগ নেওয়া দরকার, আপনারা সে উদ্যোগ নেবেন। একই সঙ্গে ঘটনার তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান এবি পার্টির সাধারণ সম্পাদক। সরকারকে রাজনৈতিক দুর্বৃত্তপনা ও জননিরাপত্তাহীনতা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি। ফুয়াদ বলেন, নিরাপত্তাহীনতার বোধ কিন্তু জনমনে খুব মারাত্মক আকার ধারণ করেছে। আপনাদের তরফ থেকে আমরা শক্ত বক্তব্য দেখতে চাই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘নতুন ধান্দা, কেউ টাকা দিবেন না’: হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিম

মিরপুরে রাড্ডার হামলাকে ইসরায়েলি হামলার সঙ্গে তুলনা করলেন ব্যারিস্টার ‍ফুয়াদ

আপডেট সময় ০১:৫০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬