এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ শুভেচ্ছা জানান।

পোস্টে সাকিব লেখেন, ‘শুভ জন্মদিন আপা। আপনার সুস্বাস্থ্য ও ভালো থাকার জন্য শুভকামনা রইল।’

প্রসঙ্গত, সাকিব আল হাসান ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে তৎকালীন সরকারের পতন হয়। সরকার পতনের পর থেকে সাকিব আল হাসান পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।