ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল আমদানি কমায় ১২ কেজি সিলিন্ডারের দাম ছাড়াল ২ হাজার টাকা ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসকের ‘ভয়াবহ যুদ্ধ’ হলেও অটল থাকবে ইরান: আরাঘচি এবার ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট বাউফলে চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিক কারাগারে হাসপাতালে নিয়ে আসার সময় অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি ও স্বামীকে মারধর, গর্ভপাত ক্ষমতায় যাওয়ার লোভে সাদিক কায়েমরা আর কত নিচে নামবেন?: রফিকুল ইসলাম মাদানী আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরে আসেনি জ্বালানি ইউরেনিয়াম বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর অভিযান, ভারতের ‘মদতপুষ্ট’ ৭১ সন্ত্রাসী নিহত

হাসপাতালে নিয়ে আসার সময় অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি ও স্বামীকে মারধর, গর্ভপাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 জাহিদ শিকদার – পটুয়াখালী জেলা প্রতিনিধি- পটুয়াখালীর কলাপাড়ায় বখাটেদের বিরুদ্ধে তানিয়া বেগম (২৫) নামের ৭ মাসের এক অন্ত:স্বত্ত্বা নারীর পেটে লাথি ও তার স্বামী হাবিব পাহলান (৪৫) এবং পিতা দুলাল হাওলাদার (৫৫) কে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর পরই ওই নারীর গর্ভপাতের ঘটনা ঘটে এবং নবজাতকের মৃত্যু হয়। শনিবার রাত আটটায় চাকামাইয়া ইউনিয়নের মুন্সী বাড়ি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিব নিজেই একজন অটোচালক। রাত আটটার দিকে ওই ইউনিয়নের বেতমোর গ্রামের শ্বশুর বাড়ি থেকে হাবিব অটোচালিয়ে অন্ত:স্বত্ত্বা স্ত্রী তানিয়া ও শ্বশুর দুলালকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। আর মুন্সী বাড়ি স্টান্ড সংলগ্ন রাস্তার উপর দাড়িয়ে ছিলো বখাটে সোহাগ (২০), মামুন ও শাওন সিকদার (২২)।

তারা সড়কের উপর দাড়িয়ে থাকায় হাবিবের  অটোচালাতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এসময় হাবিব তাদের সড়ক থেকে সরে দাড়াতে বলে। এতে হাবিবের সঙ্গে বখাটেদের বাকবিতন্ডার সৃষ্টি হয় এবং বখাটে দল তাদের মারধর শুরু করে৷ স্বামী ও পিতাকে বাঁচাতে তানিয়া এগিয়ে গেলে তার পেটে লাথি দেয়া হয় এবং তাদের অন্তত দেড় ঘন্টা দাড়িয়ে রাখা হয়৷ পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে প্রবেশ মুখে তানিয়ার গর্ভপাত হয় এবং কিছুক্ষন পর নবজাতকের মৃত্যু হয়।

 কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

হাসপাতালে নিয়ে আসার সময় অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি ও স্বামীকে মারধর, গর্ভপাত

আপডেট সময় ১০:৪৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬