ঢাকা , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম ৫০ কেন্দ্রে জামায়াত প্রার্থী ডা. তাহের বড় ব্যবধানে এগিয়ে ঢাকা-১০ আসনে ৪ কেন্দ্রের ফলে এগিয়ে বিএনপি যশোর-২ চৌগাছা ৬০ কেন্দ্রে জামায়াত এগিয়ে, ধানের শীষ পেছনে কুষ্টিয়া-৩ আসনে ৪৫ কেন্দ্রে এগিয়ে জামায়াতে ইসলামী প্রার্থী মুফতি আমির হামজা নিজ কেন্দ্রে ৫ ভোটে পরাজিত জামায়াত আমির ডা. শফিকুর রহমান, জয়ী ধানের শীষের শফিকুল ইসলাম খান ধানের শীষে বিজয়ী নাসির উদ্দিন চৌধুরী, শুভেচ্ছা জানালেন জামায়াত প্রার্থী শিশির মনির ঝিনাইদহ-১ আসনে ধানের শীষে জয়ী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঢাকা-১৫ আসনে ৩০ কেন্দ্রে এগিয়ে ডা. শফিকুর রহমান, দেশজুড়ে শান্তিপূর্ণভাবে শেষ ভোটগ্রহণ ঢাকা-৬ আসনে তিন কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন, ধানের শীষে ২৮০০ ভোট

গত দেড় বছরে যারা ইনসাফ করতে পারেনি, তারা আগামীতেও করতে পারবে না: জাপা মহাসচিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

গত দেড় বছরে যারা ইনসাফ করতে পারেনি, আগামীতেও তারা করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, ‘দুঃখ ভারাক্রান্ত মনে দেখলাম, বাগেরহাটের এক ছাত্রের ঘটনা। সে ছাত্রলীগ করে, এটাই তার দোষ। তাকে জেলে রাখা হয়েছে। তাই বলে তাকে বিচারের আগেই দুই বছর জেলে আটকে রাখবেন? আপনি তো বিচারের আগেই শাস্তি দিয়ে দিচ্ছেন। এটা কোনো ইনসাফ হতে পারে না।’ গতকাল বুধবার সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জাপা মহাসচিব এসব কথা বলেন। উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামের মো. নজরুল ইসলামের চাতালে জাতীয় পার্টির এই পথসভা হয়।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘ওই ছাত্রলীগ নেতার স্ত্রী তার স্বামীকে বারবার জামিন করায়। আর আপনারা তাকে বারবার জেলে ঢোকান। একবার তার স্ত্রী জেলগেটে স্বামীকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, “জেলে আর যেতে দেব না।” অনেক কান্নাকাটির পরও তার স্বামীকে আবার জেলে ঢোকানো হয়েছে। সেই দুঃখ-কষ্টে মেয়েটি নিজের বাচ্চাকে আগে মেরেছে ফেলেছে এবং পরে সে নিজেও আত্মহত্যা করেছে। এরপর প্যারোলের আবেদন করলে প্রশাসন জেল থেকে বের হতে দেয়নি ছাত্রলীগের ওই নেতাকে। শেষে স্ত্রী ও শিশুসন্তানের লাশ নিয়ে যাওয়া হয় জেলগেটে।

নিজের সন্তানকে সে প্রথমবার দেখল, তা-ও আবার মৃত অবস্থায়। কী নির্মম, কী নিষ্ঠুর। কোথায় আছে আইনের শাসন আর কোথায় আছে ইনসাফ। আজকে যারা বড় বড় কথা বলছেন, কোরআনের আইন বাস্তবায়ন করবেন, এই দেড় বছরে তো দেখলাম না আপনারা কোরআনের আইন বাস্তবায়ন করলেন। ইনসাফ তো করলেন না। ইনসাফ যদি এখন না করেন, তাহলে সামনে কীভাবে করবেন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, জাতীয় পার্টি শান্তিতে বিশ্বাসী দল। জাতীয় পার্টি শান্তিতে আছে এবং এই দেশকে শান্তিতে রাখতে পারবে ইনশা আল্লাহ।’

ধোপাডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে এই পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওই ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার এ টি এম মাহবুব আলম শাহীন। সভায় আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জাপা নেতা ওয়াহিদুজ্জামান সরকার বাদশা, জাতীয় পার্টির উপজেলা সিনিয়র সহসভাপতি মো. আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক আবদুল মান্নান মন্ডল, রামজীবন ইউনিয়ন সভাপতি এ টি এম এনামুল হক মন্টু, বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি মো. রেজাউল হক রেজা, বেলকা ইউনিয়ন সভাপতি মো. রেজাউল ইসলাম রানা, জাপা নেতা মুন্সি আমিনুল ইসলাম সাজু ও জাতীয় যুব সংহতির উপজেলা সভাপতি সাইদুর রহমান প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম

গত দেড় বছরে যারা ইনসাফ করতে পারেনি, তারা আগামীতেও করতে পারবে না: জাপা মহাসচিব

আপডেট সময় ১১:৩৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬