ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ মানহানির মামলায় স্থায়ী জামিন পেলেন এমপি আমির হামজা ফিলিস্তিনের পক্ষে থেকেও ইসরায়েলকে জ্বালানি দিয়ে সাহায্য করছে ব্রাজিল প্রতিবেশী যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে, পুলিশের সামনেই মেয়েকে হত্যা করলেন বাবা-মা প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী দক্ষিণ এশিয়ায় শান্তির সূচকে বাংলাদেশ চতুর্থ, তালিকায় কততম ভারত ও পাকিস্তান?

সারোয়ার তুষারের আসনে ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার আবেদন জামায়াতের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনের ব্যালট পেপারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর জন্য দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ না রাখার আবেদন জানিয়েছে দলটি। বুধবার (২৩ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বরাবর পাঠানো এক চিঠিতে এ আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নরসিংদী-২ আসনে নিজস্ব প্রার্থী মনোনয়ন দিয়েছিল। তবে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতার ভিত্তিতে ওই আসনটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. গোলাম সারওয়ার ওরফে সারোয়ার তুষারকে ছেড়ে দেওয়া হয়।

তবে জামায়াত মনোনীত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারায় সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক থেকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ কারণে বিভ্রান্তি এড়াতে এবং রাজনৈতিক সমঝোতা বাস্তবায়নের স্বার্থে নরসিংদী-২ আসনের ব্যালট পেপারে জামায়াতের প্রতীক না রাখার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের সুদৃষ্টি কামনা করা হয়।

এ বিষয়ে সারোয়ার তুষার বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক দল। তারা জোটের প্রতি শতভাগ কমিটেড। অনাকাঙ্ক্ষিত কারণে নরসিংদী-২ আসনের জামায়াত প্রার্থী মনোনয়ন উইথড্র করতে পারেন নাই, ফলে প্রতীক পেয়েছেন। কিন্তু ভোটাররা যেন বিভ্রান্ত না হয় এবং জোটের সকল ভোট যেন একবাক্সে পড়ে, সেই লক্ষ্যে জামায়াতের কেন্দ্রীয় পর্যায় থেকে ইসিতে একটি মার্কা (শাপলা কলি) রাখার জন্য অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছে। এতে করে বিভ্রান্তি দূর হবে এবং জোটের অভ্যন্তরীণ ঐক্য ও সংহতি আরও দৃঢ় হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

সারোয়ার তুষারের আসনে ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার আবেদন জামায়াতের

আপডেট সময় ১২:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬