ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ মানহানির মামলায় স্থায়ী জামিন পেলেন এমপি আমির হামজা ফিলিস্তিনের পক্ষে থেকেও ইসরায়েলকে জ্বালানি দিয়ে সাহায্য করছে ব্রাজিল প্রতিবেশী যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে, পুলিশের সামনেই মেয়েকে হত্যা করলেন বাবা-মা প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী দক্ষিণ এশিয়ায় শান্তির সূচকে বাংলাদেশ চতুর্থ, তালিকায় কততম ভারত ও পাকিস্তান? ডামি নির্বাচনের প্রার্থী থেকে ক্রীড়াঙ্গনের নীতিনির্ধারক, সারওয়াত শুক্লাকে ঘিরে প্রশ্ন

সরকার-প্রশাসন নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে, শেরপুরের ঘটনা সেটারই ফল: হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

এবার শেরপুরে জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সরকার আর প্রশাসন একটা নির্দিষ্ট দলকে সকল ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে, আজ শেরপুরের ঘটনা সেটারই ফলাফল।’

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জুলাই আগস্টে দুই হাজার মানুষ শহীদ হওয়ার পর,একটা ভয়ংকর স্বৈরতন্ত্রের পতন ঘটানোর পর আবারও রাজনীতি করতে গিয়ে কাউকে খুন হতে হবে, এমন কথা আমরা কল্পনাও করতে পারি না।’

হত্যার দায় নিয়ে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, ‘এই ঘটনার দায় অবশ্যই বিএনপির পাশাপাশি সরকারকেও নিতে হবে। বিশেষ করে তারেক রহমান দেশে ফেরার পর যেভাবে সরকার আর প্রশাসন একটা নির্দিষ্ট দলকে সকল ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে, আজ শেরপুরের ঘটনা সেটারই ফলাফল।’ তিনি বলেন, ‘গত দেড় বছরে বিএনপি নিজেদের মধ্যে মারামারি করে বহু মানুষ খুন করেছে, আমরা বারবারই সাবধান করেছি, কিন্তু বিএনপি আমাদের কথা কানে নেয় নাই। কানে নিলে আজ মাওলানা রেজাউল করিমকে এভাবে খুন হতে হতো না।’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী আরও বলেন, ‘তারেক রহমান দেশের সব জায়গায় গিয়ে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড নিয়ে কথা বলছেন,বলছেন আই হ্যাভ আ প্ল্যান। কিন্তু নিজের নেতাকর্মীদের মানুষ খুন থেকে দূরে রাখার জন্য তারেক রহমানের প্ল্যান কী, আমরা জানি না। বিএনপি নেতাকর্মীদের হাত থেকে মানুষ জানেই যদি না বাঁচতে পারে, তাহলে সে ফ্যামিলি কার্ড দিয়ে কী করবে?’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার

সরকার-প্রশাসন নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে, শেরপুরের ঘটনা সেটারই ফল: হাসনাত

আপডেট সময় ১২:২৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬