ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সহিংসতায় ৩০ জন নিহতের দাবি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভয়ংকর পরিকল্পনা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে মার্কিন সামরিক অভিযানে সহায়তার অভিযোগ, ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করলো ইরান জিয়া-খালেদার পোস্টার টাঙিয়ে কোন অন্যায় করতে দেয়া হবে না: নাহিদ প্রধানমন্ত্রীর উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়লেন শহীদ বিপ্লবের বাবা-মা বিএনপির নাম ভাঙিয়ে সালিশ করলে পুলিশে দেওয়া হবে: রাশেদ খান নির্যাতনে বিএনপি আগের স্বৈরাচারকে ছাড়িয়ে যেতে চাইছে: সারজিস আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী মৃত্যুর জন্য প্রস্তুত আছি, কাঠগড়ায় দাঁড়িয়ে লতিফ সিদ্দিকী

অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করদাতাদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২২:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

আয়কর ব্যবস্থাকে আরও সহজ ও ডিজিটাল করতে বড় সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এখন থেকে অধিকাংশ ব্যক্তি করদাতাকে অনলাইনেই আয়কর রিটার্ন জমা দিতে হবে।

দেশের অধিকাংশ ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২৯ জুন) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত কয়েকটি শ্রেণি ছাড়া সব ব্যক্তি করদাতাকে এনবিআরের ই-ট্যাক্স পোর্টাল ব্যবহার করে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে হবে।

তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা এই বাধ্যবাধকতার বাইরে থাকবেন। চাইলে তারাও স্বেচ্ছায় অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

এনবিআর জানিয়েছে, কারিগরি সমস্যা বা নিবন্ধন জটিলতার কারণে কেউ অনলাইনে রিটার্ন জমা দিতে না পারলে, সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন। অনুমোদন সাপেক্ষে তাকে কাগজে রিটার্ন জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের মতে, এই উদ্যোগের ফলে করদাতারা ঘরে বসেই দ্রুত, নিরাপদ ও সহজে রিটার্ন জমা দিতে পারবেন। একই সঙ্গে কর প্রশাসনের কার্যক্রমও হবে আরও স্বচ্ছ, আধুনিক ও গতিশীল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সহিংসতায় ৩০ জন নিহতের দাবি

অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করদাতাদের

আপডেট সময় ০১:২২:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬