ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কওমি শিক্ষার্থীরা সরে দাঁড়ালেও শিল্পকলায় এনসিপির অনুষ্ঠান নিয়ে জটিলতা অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় বিস্ফোরণ, নিহত অন্তত ২৭ কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা আমার কাছে সবসময় প্রিয়: রাশেদ খাঁন স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রশংসায় পঞ্চমুখ হাসনাত বিপৎসীমায় কাপ্তাইয়ের পানি, খুলে দেওয়া হচ্ছে ১৬ জলকপাট বাইকে দুই তরুণের মাঝে বসে ভাইরাল, থানায় এসে যা বললেন সেই তরুণী ডিসেম্বরকে ঘিরে নতুন কৌশলে এগোচ্ছে আ.লীগ, গোয়েন্দা প্রতিবেদনে মিলল ভয়ংকর তথ্য প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন রাশেদ খান বন্যায় ভেসে এলো সিন্দুক, খুলতেই মিলল ৭৫ লাখ টাকা 

রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আ.লীগ: দুলু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

রংপুরে হিন্দু শিক্ষক পরিবারের চার সদস্য হত্যার ঘটনাকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে প্রচার করে আওয়ামী লীগ পানি ঘোলা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শনিবার বেলা ১১টার দিকে নাটোর জেলা পরিষদ চত্বরে উন্নয়নমূলক বিভিন্ন প্রতিষ্ঠান ও অসহায়-দুস্থ রোগীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দুলু বলেন, আওয়ামী লীগের সুবিধাবাদী নেতারা পাশের দেশে বসে বাংলাদেশের জনগণ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং বিভিন্ন মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। তাদের এসব অপতৎপরতা সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ সরকারের আমলেই সংখ্যালঘু নির্যাতন এবং তাদের জমি-বাড়ি দখলের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে বলেও দাবি করেন দুলু। তিনি বলেন, বিএনপি সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে নিজেদের আমানত মনে করে নিরাপত্তার সঙ্গে দেখভাল করেছে।

আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগও করেন তিনি। সরকারি অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে দুলু বলেন, এখন আর এসব চলবে না।

নাটোরে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, নাটোরের মাটিতে কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজের জায়গা হবে না। পাশাপাশি জেলায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন এবং শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কওমি শিক্ষার্থীরা সরে দাঁড়ালেও শিল্পকলায় এনসিপির অনুষ্ঠান নিয়ে জটিলতা

রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আ.লীগ: দুলু

আপডেট সময় ০৩:৩৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬