ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য এবার রেকর্ডসংখ্যক আবেদন পড়েছে। একাধিক বিষয়ে আবেদন করায় প্রায় ১৩ লাখ উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য জমা পড়েছে। অল্প সময়ে বিপুলসংখ্যক খাতা পুনর্নিরীক্ষণ নিয়ে তৈরি হয়েছে নানা শঙ্কা।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এবার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন ৪ লাখ ২ হাজার ৫১ জন শিক্ষার্থী। একাধিক বিষয়ে আবেদনের কারণে পুনর্নিরীক্ষণের জন্য জমা পড়েছে মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি খাতা।

এত বিপুলসংখ্যক উত্তরপত্র অল্প সময়ে সুষ্ঠুভাবে পুনর্নিরীক্ষণ করা নিয়ে প্রশ্ন উঠেছে। এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এত বিপুলসংখ্যক খাতা অল্প সময়ে দেখা প্রায় অসম্ভব। এ বিষয়ে নতুন নীতিমালা তৈরির কথাও জানান তিনি।

তবে শিক্ষার্থীদের আশ্বস্ত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা প্রত্যেক শিক্ষার্থীর খাতাই দেখা হবে।

তিনি আরও জানান, পুনর্নিরীক্ষণের পর কোনো শিক্ষার্থীর ফল পরিবর্তন হলে কলেজে ভর্তির আবেদনের জন্য তাকে নতুন করে সময় দেওয়া হবে।

শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, অল্প সময়ে এত বিপুলসংখ্যক খাতা সুষ্ঠুভাবে পুনর্নিরীক্ষণ করা অবশ্যই বড় চ্যালেঞ্জ। তবে শিক্ষার্থীদের স্বার্থে সরকারের এই উদ্যোগ ইতিবাচক।

সব মিলিয়ে, রেকর্ডসংখ্যক আবেদন যেমন শিক্ষার্থীদের ফল নিয়ে উদ্বেগের বিষয়টি সামনে এনেছে, তেমনি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি খাতা যথাযথভাবে পুনর্নিরীক্ষণ করাই এখন শিক্ষা বোর্ডগুলোর জন্য বড় পরীক্ষা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন

আপডেট সময় ১১:৩৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬