ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ২৮১ বার পড়া হয়েছে

বিবাহিত শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি না হওয়ার নির্দেশনা দিয়েছে রাজধানীর হলি ক্রস কলেজ। শুধু তাই নয়, কলেজে পড়ার সময় কোনো শিক্ষার্থীর বিয়ে হলে তাকে ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি দেওয়া হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তিতে এসব শর্ত উল্লেখ করেছে হলি ক্রস কলেজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিবাহিতদের আবেদন করার প্রয়োজন নেই। সেশন চলাকালীন সময়ে কারও বিয়ে হলে তাকে টিসি দেওয়া হবে।’ একই সঙ্গে নিয়মিত ও ব্যবহারিক ক্লাসে উপস্থিতি, নির্ধারিত ইউনিফর্ম পরা, শরীরচর্চা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

এ ছাড়া কলেজে মোবাইল ফোন আনা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নিয়মে কারও আপত্তি থাকলে আবেদন না করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতি নিয়ে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তি করবে কলেজটি। এসএসসির জিপিএ এবং লিখিত সিলেকশন টেস্টের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

বিজ্ঞান বিভাগে আবেদনের জন্য এসএসসিতে জিপিএ-৫ এবং উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থাকা বাধ্যতামূলক। ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৪ থেকে ৫ এবং মানবিক বিভাগে জিপিএ ৩ থেকে ৫ নির্ধারণ করা হয়েছে।

অনলাইনে আবেদন করা যাবে ২ থেকে ৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি ৫০০ টাকা।

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সিলেকশন টেস্ট হবে ১০ সেপ্টেম্বর, আর বিজ্ঞান বিভাগের পরীক্ষা ১১ সেপ্টেম্বর। চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৫ সেপ্টেম্বর দুপুর ১টার পর।

কলেজটিতে বিজ্ঞান বিভাগে ৭৮০, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮০ এবং মানবিক বিভাগে ২৭০টি আসন রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি

আপডেট সময় ০৩:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬