ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিলো সেনাবাহিনী ক্ষমতা দখলের স্বার্থে জোট বাঁধছে জামায়াত-আওয়ামী লীগ: রাশেদ খাঁন রবিবার সংসদ অভিমুখে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের পদযাত্রা এবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মামলার পেঁচে মমতা এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না: সারজিস চাঁদাবাজি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণ আবার ফিরে এসেছে: গোলাম পরওয়ার রয়েল রিসোর্টে আমাকে হত্যার ষড়যন্ত্র সফল হয়নি: মামুনুল হক নেপালে ভয়াবহ দুর্যোগে মৃত বেড়ে ৬৭৫: নিখোঁজ ৩২০ বিদেশি; উদ্ধার ২৪৯৮ ‘চোখের সামনে গোটা গ্রাম উধাও’ মধ্যপ্রাচ্যে ‘নতুন অধ্যায়ের’ সূচনার ইঙ্গিত দেখছেন ইরান

এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না: সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম আজ শনিবার দুপুরে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে এনসিপির কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর শাখার সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বললেন, ‘মাত্র ছয় মাস যেতে না যেতেই মানুষ বিএনপিকে নিয়ে অন্যভাবে চিন্তা করতে শুরু করেছে। তবে আমরা এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না। আগামীতেও চাই না।’

আওয়ামী লীগের সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগ বিভিন্ন সময়ে হত্যাকাণ্ড ও গণহত্যার সঙ্গে জড়িত ছিল। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দলটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।’ সারজিস আলম বলেন, ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া-বাতাস দুটা জায়গায় দেখা যায়। একটা সোশ্যাল মিডিয়া, আরেকটা হয়তো ভারতে।

সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগ ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। ২০১৩ সালে শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ১ হাজার ৪০০ এরও বেশি মানুষের জীবন কেড়ে নিয়ে আরেকটি গণহত্যা ঘটিয়েছে।’এনসিপির এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগ গণহত্যাকারী, আওয়ামী লীগ খুনি। আওয়ামী লীগ হচ্ছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একটা নরপিচাশ। তাই আমরা বিএনপিকে এখনই আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না, আগামীতেও করতে চাই না।’

বিএনপিকে ঘিরে জনগণের মধ্যে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, কোনো রাজনৈতিক দলকে মূল্যায়নের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা এবং দলটির কর্মকাণ্ডই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিলো সেনাবাহিনী

এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না: সারজিস

আপডেট সময় ১১:২৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬