ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু ৫০৬ কোটি নামলো দুই হাজার টাকায় ঘুষ নেওয়ায় ইউপি প্রশাসককে অবরুদ্ধ, পুলিশ দিয়ে উদ্ধার পাটওয়ারীর বিরুদ্ধে এবার ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের ভারতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্যকে গুলি করে হত্যা পারমানবিক বোমা বহনে সক্ষম রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত মেহেরপুরে ছড়াচ্ছে অ্যানথ্রাক্স, ঝুঁকিতে মানুষ ও গবাদিপশু খুনিদের সাথে আপস করলে আবার রাজপথে ফয়সালা হবে: জাবের মাগুরায় এক বাড়ির বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, চারজনকে শোকজ প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করার সিদ্ধান্তে অনড় সরকার, বিরোধীদলকে আলোচনায় আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্যকে গুলি করে হত্যা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কাঠুয়া জেলায় সহকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডার জেরে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) এক সদস্যের গুলিতে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কাঠুয়া জেলার বাসোহলি এলাকার মাশকা গ্রামে অবস্থিত সেবা বিদ্যুৎ প্রকল্পে মোতায়েন সিআইএসএফ সদস্যদের মধ্যে হঠাৎ উত্তেজনা তৈরি হয়। তর্কাতর্কির একপর্যায়ে সিআইএসএফের এক সদস্য সহকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে চারজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন—সিআইএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পান্ডে, সাব-ইন্সপেক্টর লক্ষ্মণ সিং, কনস্টেবল রফিক আহমেদ এবং কনস্টেবল সন্দীপ কুমার।

ঘটনার জন্য অভিযুক্ত জওয়ানের নাম অবধেশ কুমার সিং। তিনি সিআইএসএফের হেড কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। বাহিনীর সদস্যদের ভাষ্য অনুযায়ী, সহকর্মীদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে অবধেশ একটি অফিসকক্ষে প্রবেশ করেন। এরপর নিজের জন্য বরাদ্দ থাকা একে-৪৭ রাইফেল দিয়ে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান।

সিআইএসএফের একাধিক সূত্রের দাবি, ঘটনার সময় অবধেশের কাছে প্রায় ১৫০ রাউন্ড গুলি ছিল।

গুলিতে গুরুতর আহত চার সদস্যকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী হিমাচল প্রদেশের একটি এনএইচপিসি হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে ফেলা হয়। পরে অভিযুক্ত অবধেশ কুমার সিংকে অস্ত্রসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কী কারণে হঠাৎ করে এই প্রাণঘাতী সংঘর্ষের সূত্রপাত হলো, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

সূত্র: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু

ভারতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্যকে গুলি করে হত্যা

আপডেট সময় ১১:০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬