ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর গ্যাং সদস্য যুক্তরাষ্ট্রকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিল ইরান নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ নিজেই রোলার চালিয়ে ৩ লাখের বেশি বোতল ফেনসিডিল ধ্বংস করলেন শুভেন্দু জাতিসংঘ সাধারণ পরিষদে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ইরাককে সামরিক ঘাঁটি হস্তান্তর করছে তুরস্ক বক্তব্য দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাবেক শিবির নেতা ‘দেশের অর্থনীতি বাঁচাতে প্রধানমন্ত্রী কীভাবে সাশ্রয় করছেন, এটা কি আপনারা দেখেন না?’ এবার যমুনা এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯

জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর খেলায় প্রথম র’ক্ত দিলেন নূর ভাই : হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৭২৭ বার পড়া হয়েছে

ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে, যা আমি ১১ মার্চ প্রকাশ করি। সেই প্ল্যান ব্যর্থ হলেও এবার একই গ্রুপ আওয়ামী লীগকে ফেরাতে জাতীয় পার্টিকে বেছে নিয়েছে।”

তিনি আরও দাবি করেন, নুরুল হক নূরের ওপর হামলা সেই পরিকল্পনারই অংশ। “জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর খেলায় প্রথম রক্ত দিলেন নূর ভাই। এখন যদি আমরা প্রতিবাদ না করি, তাহলে বাংলাদেশ নূর ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে উঠবে।”

হাসনাত আবদুল্লাহ জোর দিয়ে বলেন, “নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না। ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা প্রতিহত করব।”

এর আগে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নূর। পরে সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর গ্যাং সদস্য

জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর খেলায় প্রথম র’ক্ত দিলেন নূর ভাই : হাসনাত

আপডেট সময় ১২:৩১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫