ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর গ্যাং সদস্য যুক্তরাষ্ট্রকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিল ইরান নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ নিজেই রোলার চালিয়ে ৩ লাখের বেশি বোতল ফেনসিডিল ধ্বংস করলেন শুভেন্দু জাতিসংঘ সাধারণ পরিষদে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ইরাককে সামরিক ঘাঁটি হস্তান্তর করছে তুরস্ক বক্তব্য দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাবেক শিবির নেতা ‘দেশের অর্থনীতি বাঁচাতে প্রধানমন্ত্রী কীভাবে সাশ্রয় করছেন, এটা কি আপনারা দেখেন না?’ এবার যমুনা এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯

সুষ্ঠু নির্বাচনের শর্ত লি‌খিত আকারে চায় জাতীয় নাগরিক পার্টি: হাসনাত আবদুল্লাহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২২:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের আগে কিছু মৌলিক শর্ত পূরণ করতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, “আম্পায়ার কোনো নির্দিষ্ট দলের পক্ষে খেলবে না—এটা লিখিতভাবে নিশ্চিত করতে হবে। শুধু মুখের কথা নয়, নিয়মগুলো আইনগত ভিত্তিতে প্রতিষ্ঠিত হতে হবে, যাতে ভবিষ্যতে কেউ ভাঙলে তাকে জবাবদিহির আওতায় আনা যায়।”

শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বারের মোহাম্মদপুর গ্রামে দলটির উদ্যোগে আয়োজিত ‘উঠানে রাজনীতি’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, গত ১৬ বছরে রাতের ভোট, দিনের ভোট এমনকি মৃত মানুষের ভোট দেওয়ার নজিরও দেশে তৈরি হয়েছে। রেফারিরা পর্যন্ত আওয়ামী লীগের হয়ে গোল দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাই নির্বাচনের আগে নিয়ম পরিবর্তনকে তিনি “অপরিহার্য” আখ্যা দেন।

দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা টাকা খরচ করে এমপি হন, তারা পরে জনগণের টাকা লুট করেন। ভোট কেনা মানে দুর্নীতির টাকা খরচ করা, আর এর ফলে জনগণের উন্নয়ন ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, “নেতা জনগণের প্রতিফলন। জনগণ সৎ হলে নেতা সৎ হবে, জনগণ দুর্নীতিগ্রস্ত হলে নেতা দুর্নীতিগ্রস্ত হবে। একজন সচেতন মানুষ পুরো সমাজকে বদলে দিতে পারে।”

সংসদ সদস্যদের দায়িত্ব প্রসঙ্গে তিনি মনে করিয়ে দেন যে, এমপির কাজ আইন প্রণয়ন করা—রাস্তা, স্কুল, হাসপাতাল বানানো নয়। তিনি বলেন, যারা এসব প্রতিশ্রুতি দেন তারা জনগণকে বিভ্রান্ত করেন।

নতুন প্রজন্মের সততার প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে দুর্নীতি করে কেউ পার পাবে না। নিজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেবিদ্বারে বড় হওয়া সত্ত্বেও এখনো তিনি ভাড়া বাসায় থাকেন এবং দুর্নীতি করে অর্থ উপার্জনের কোনো প্রশ্নই আসে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবির। এ সময় আরও বক্তব্য দেন দলটির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, উপজেলা সার্চ কমিটির যুগ্ম সমন্বয়কারী জাহাঙ্গীর আলম এবং সদস্য আমির হোসেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর গ্যাং সদস্য

সুষ্ঠু নির্বাচনের শর্ত লি‌খিত আকারে চায় জাতীয় নাগরিক পার্টি: হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় ০১:২২:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫