ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মার্কিন তেল চুক্তির পরও সার্বভৌমত্ব বজায় থাকবে: ভেনেজুয়েলা জাতীয় দল থেকে বাদ পড়ে বাংলাদেশের সব স্মৃতি মুছে ফেললেন কিউবা মিচেল ঘোড়ায় চড়ে বর, পালকিতে কনে, বরযাত্রীরা এলেন মহিষ ও গরুর গাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ, এটি অত্যন্ত নগণ্য: অর্থমন্ত্রী নেপালে বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশু জীবিত উদ্ধার নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে চলবে না ব্যাটারিচালিত অটোরিকশা, নিবন্ধন পাবে না ছয় সিটের রিকশা নিজের গুমের লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন স্বরাষ্ট্রমন্ত্রী সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া মালয়েশিয়া সেপ্টেম্বর থেকে শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আমার সঙ্গে ছবি তুলে মনে করবেন না অন্যায়-অপরাধ করে পার পাবেন: নুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

এবার দশমিনাগলাচিপা আসনের এমপি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বললেন, ‘আমার সঙ্গে ছবি তুলে, নির্বাচনে ভোট চেয়ে, আমাকে বিজয়ী করার জন্য কাজ করে মনে করবেন না কোনো অন্যায়অপরাধ করে পার পেয়ে যাবেন। বিএনপি আমাকে দশমিনাগলাচিপা আসনে মনোনয়ন দিয়েছে, আমি এমপি হয়েছি, প্রধানমন্ত্রী আমাকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দিয়েছেন, আমি কোনো অন্যায় মেনে নেব না, সে বিএনপি বা গণঅধিকারের নেতাকর্মী হোক। কাউকে অপমান অপদস্থ করা যাবে না। দেশে আইনের শাসন ব্যবস্থা আছে, তার প্রয়োগ আছে।

গতকাল শনিবার রাতে উপজেলা প্রশাসনের আয়োজনে অসহায়, দুস্থ পরিবারের মাঝে চেক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও ফ্যান, ফিল্টার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। সরকারি সফরে আসে উপজেলায় আসেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। তিনি প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করেন। পরে দুস্থ, অসহায় পরিবার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, ক্রীড়া সংগঠন ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে দুস্থ ৬০ পরিবারের মাঝে ৫ হাজার টাকা বিতরণ করেন। পরে স্কুল শিক্ষার্থীদের মাঠমুখী করার জন্য ক্রীড়ার মানোন্নয়নে ক্রীড়া সামগ্রী বিতরণ ও পরিষ্কার পরিচ্ছন্ন পানি পানের জন্য ফিল্টার ও ফ্যান সরবরাহ করা হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কিছু মোবাইল সাংবাদিক ও পেইজার আছেন তাঁরা সাংবাদিকতার নামে মানুষের মানসম্মান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে থাকে, তাঁদের প্রতিহত করতে হবে। মূল ধারার সাংবাদিকেরা অনেক উন্নয়নমূলক কাজের ভিডিও ও তথ্য দিয়ে সহযোগিতা করে থাকেন, আমি তাঁদের সম্মান জানাই। অপসাংবাদিকতার বিরুদ্ধে আপনারা সোচ্চার হোন। এদের কারণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি ব্যাহত হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন তেল চুক্তির পরও সার্বভৌমত্ব বজায় থাকবে: ভেনেজুয়েলা

আমার সঙ্গে ছবি তুলে মনে করবেন না অন্যায়-অপরাধ করে পার পাবেন: নুর

আপডেট সময় ১১:২৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬