ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার, আসছে নতুন আইন অভিনয়ে আর ফিরবেন না পপি, বাঁচতে চান আল্লাহ-খোদার নাম নিয়ে ‘সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন বাবা বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ জামায়াত নেতার বিরুদ্ধে ইমামের সরকারি ভাতা তুলে নেওয়ার অভিযোগ সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করলো জামায়াত, জানা গেল কারণ ওয়াশিংটনের সঙ্গে চুক্তি সত্ত্বেও ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ইসরায়েলের কর্মসূচি ডাকবে জামায়াত, তাতে ঢুকে পড়বে আওয়ামী লীগ বললেন রাশেদ খাঁন ট্রাম্পের ‘লেক আমেরিকা’ বলার পর ‘লেক অন্টারিও’ সাইনবোর্ড বসাল কানাডা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের চুড়ান্ত প্রার্থী দেলাওয়ার হোসেন

জামায়াত নেতার বিরুদ্ধে ইমামের সরকারি ভাতা তুলে নেওয়ার অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৫:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নে নিয়মিত ইমামতি না করেও মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের নামে সরকারি ভাতার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা নাজির আহম্মেদের বিরুদ্ধে।

এ ঘটনায় মসজিদের সাবেক মুয়াজ্জিন আব্দুর রব হাওলাদার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, উত্তর পুটিখালী গ্রামের পুটিখালী বায়তুন আমান জামে মসজিদে দীর্ঘদিন ধরে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় হয় না। শুক্রবার জুমার নামাজে একজন অস্থায়ী ইমাম এবং অন্য সময়ে স্থানীয় একজন আজান দেন। তবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের নামে সরকারি ভাতার টাকা উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

মসজিদ-সংশ্লিষ্ট ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সরকারি ভাতার টাকা নির্ধারিত ব্যক্তিদের মধ্যে সঠিকভাবে বিতরণ এবং মসজিদে নিয়মিত নামাজ আদায়ের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মাওলানা নাজির আহম্মেদ। তিনি দাবি করেন, মসজিদের খতিব হিসেবে তিনি নিয়মিত নামাজ পড়ান। মসজিদে ইমাম ও মুয়াজ্জিনও রয়েছেন। এ পর্যন্ত শুধু পাঁচ হাজার টাকা প্রণোদনা উত্তোলন করা হয়েছে বলেও জানান তিনি।

তার দাবি, রাজনৈতিকভাবে তাকে হেয় করতেই একটি মহল এ ধরনের অভিযোগ করেছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ জানান, শুধু পুটিখালী ইউনিয়নের নয়, এ ধরনের আরও কয়েকটি মসজিদ নিয়ে অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ তদন্তে একটি কমিটি রয়েছে। কমিটির সভা করে অভিযোগগুলো যাচাই করা হবে এবং নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার, আসছে নতুন আইন

জামায়াত নেতার বিরুদ্ধে ইমামের সরকারি ভাতা তুলে নেওয়ার অভিযোগ

আপডেট সময় ০৬:১৫:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬