ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না: সড়ক পরিবহনমন্ত্রী এবার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ! ইসরায়েলকে সাহায্যকারী যেকোনো আরব রাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ: মোহসেন রেজাই হামের আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সড়কমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো: ধর্মমন্ত্রী মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর হামে প্রাণ হারানো শিশুদের নিয়ে সাকিবের আবেগঘন বার্তা পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিনিময় আমাদের জন্য খুবই ভালো হবে: শিক্ষামন্ত্রী

কলকাতায় আওয়ামী লীগের সাবেক এমপি কনিকা বিশ্বাসের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২০২৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কনিকা বিশ্বাস পরলোকগমন করেছেন। বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটে পশ্চিমবঙ্গের কলকাতার সল্টলেক মণিপাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (বয়স ৮০ বছর)। বার্ধক্যজনিত অসুস্থতায় কিছুদিন ধরে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বাংলাদেশের গোপালগঞ্জের ওড়াকান্দিতে জন্মগ্রহণ করা কনিকা বিশ্বাস ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদের নারী আসন-১১ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও স্বাধীনতা যুদ্ধে সংগঠক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন।

বর্তমানে তার পরিবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হৃদয়পুরে বসবাস করছে। তার স্বামী বীরেন রাজ বিশ্বাস ১৯৮৫ সালে মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কলকাতার নিমতলা মহাশ্মশানে কনিকা বিশ্বাসের শেষকৃত্য সম্পন্ন হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না: সড়ক পরিবহনমন্ত্রী

কলকাতায় আওয়ামী লীগের সাবেক এমপি কনিকা বিশ্বাসের মৃত্যু

আপডেট সময় ০৮:১৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫