ঢাকা , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম ৫০ কেন্দ্রে জামায়াত প্রার্থী ডা. তাহের বড় ব্যবধানে এগিয়ে ঢাকা-১০ আসনে ৪ কেন্দ্রের ফলে এগিয়ে বিএনপি যশোর-২ চৌগাছা ৬০ কেন্দ্রে জামায়াত এগিয়ে, ধানের শীষ পেছনে কুষ্টিয়া-৩ আসনে ৪৫ কেন্দ্রে এগিয়ে জামায়াতে ইসলামী প্রার্থী মুফতি আমির হামজা নিজ কেন্দ্রে ৫ ভোটে পরাজিত জামায়াত আমির ডা. শফিকুর রহমান, জয়ী ধানের শীষের শফিকুল ইসলাম খান ধানের শীষে বিজয়ী নাসির উদ্দিন চৌধুরী, শুভেচ্ছা জানালেন জামায়াত প্রার্থী শিশির মনির ঝিনাইদহ-১ আসনে ধানের শীষে জয়ী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঢাকা-১৫ আসনে ৩০ কেন্দ্রে এগিয়ে ডা. শফিকুর রহমান, দেশজুড়ে শান্তিপূর্ণভাবে শেষ ভোটগ্রহণ ঢাকা-৬ আসনে তিন কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন, ধানের শীষে ২৮০০ ভোট

কিছু মানুষকে পাশ করাতে সরকারের একটি অংশ প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা আব্বাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

এবার একটি দলের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ওদের যদি ক্ষমতা থাকত তবে আমাদের নির্বাচন করতেই দিতো না। তিনি বলেন, কিছু কিছু মানুষকে পাশ করিয়ে আনতে সরকারের একটি অংশ প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল নির্বাচনী প্রচারকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, এ কারণে এখন লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এদের যে কার্যক্রম, তাতে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে এই ছেলেটা (নাসীরুদ্দীন পাটওয়ারী) এমন অসভ্যের মতো কথাবার্তা বলতে পারত না। মির্জা আব্বাস বলেন, এখন পর্যন্ত যে ভাষায় তারা কথা বলছে, আল্লাহর অশেষ রহমত আমার উপরে, আমার কর্মীদের উপরে যে আমরা রিঅ্যাক্ট করছি না। আমি আমার নেতা কর্মীদের প্রতি বলব— ধৈর্যধারণ করেন, নো রিএকশন।

ওরা বলুক। আমরা নির্বাচন পর্যন্ত ধৈর্যধারণ করে থাকব। তারপর দেখা যাবে কী হয়। এগুলো নির্বাচন কমিশনকে জানিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, এগুলো নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাতে হবে কেন? পত্রিকা, মিছিলে, মিটিংয়ে, রেডিওতে, বক্তব্যে নির্বাচন কমিশন শুনতে পাচ্ছে।

নতুন করে অভিযোগ কেন দিতে হবে? তিনি বলেন, এজন্য আমি মনে করি এই মুহূর্তে ওদের সঙ্গে আমাদের লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক নেই। সরকারের একটি অংশ কিছু কিছু লোককে নির্বাচনে পাশ করাতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন, এদের যে কার্যক্রম তাতে লেভেল ফিল্ড নেই। এরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। আমাদের নেতাকর্মীরা ধৈর্য ধরে আছে, আমি ধৈর্য ধরে আছি। প্রচার প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ওদের যদি ক্ষমতা থাকতো, আমাদের নির্বাচন করতে দিতো না। সুতরাং এর প্রশ্ন ওঠে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম

কিছু মানুষকে পাশ করাতে সরকারের একটি অংশ প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা আব্বাস

আপডেট সময় ১০:১৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬