ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের ৫ জেলায় বন্যার আশঙ্কা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সুখবর, সহায়তার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী প্রার্থনা করি, ভারত-বাংলাদেশ সম্পর্ক যেন আর ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী বরিশালে হাসপাতালের বেডে শুয়েই অশ্লীলতা দুই সমকামী তরুণীর টিফিনে শিক্ষার্থীদের কাঁচা কলা খাওয়ানো সেই শিক্ষিকা বরখাস্ত প্রেমিকের সঙ্গে থাকার দাবিতে মোবাইল টাওয়ারে উঠলেন বিবাহিত নারী মঙ্গলবার দেশের কোথাও লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ সরকার চাইলে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে পারে: রুমিন ফারহানা দেশের ৩৭৮১৪ পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন

সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত গৌরীপুর গড়তে হলে ধানের শীষে ভোট দিন: ছাত্রদল সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

এবার ‘দখলদারি, সন্ত্রাস আর চাঁদাবাজমুক্ত গৌরীপুর গড়ে তুলতে হলে আমাদের ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী, ক্লিন ইমেজের মানুষ হিসেবে গৌরীপুরে এম ইকবাল হোসেইনের বিকল্প কিছু নেই। গৌরীপুরকে শান্তিময় করে গড়ে তুলতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করুন।’ সংসদ নির্বাচনে দলীয় প্রচারের অংশ হিসেবে ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার রাত সোয়া ১০টায় এক পথসভায় এসব কথা বলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশের মতোই গৌরীপুরে ধানের শীষের ঐতিহাসিক বিজয় উদ্‌যাপনের আশাবাদ ব্যক্ত করেন। গৌরীপুর পৌর এলাকার উত্তর বাজারের স্টেশন রোড মোড়ে অনুষ্ঠিত এ পথসভায় ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেলে সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য দেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এম ইকবাল হোসেইন।

এ সময় ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা ছাত্রদলের শীর্ষ নেতাসহ গৌরীপুর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ময়মনসিংহ-৩ গৌরীপুরে ধানের শীষের প্রার্থী এম ইকবাল হোসেইনকে সঙ্গে নিয়ে গৌরীপুরের শ্যামগঞ্জ, কাউরাট, গোবিন্দপুরসহ বেশ কয়েকটি স্থানে ধানের শীষ প্রতীকে স্থানীয় ভোটারদের সমর্থন চেয়ে পথসভায় বক্তব্য দেন রাকিবুল ইসলাম রাকিব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশের ৫ জেলায় বন্যার আশঙ্কা

সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত গৌরীপুর গড়তে হলে ধানের শীষে ভোট দিন: ছাত্রদল সভাপতি

আপডেট সময় ১১:১৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬